Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ঋতুপর্ণা আঢ্য , মধুপর্ণা ঠাকুর ও নরোত্তম বিশ্বাস এই তিন তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশ ঘিরে সরগরম বনগাঁ: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দিব্যেন্দু পোদ্দার , বনগাঁ : বুধবার প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে বনগাঁ মহকুমা প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দিলেন বনগাঁ মহকুমার বাকি তিন তৃণমূল প্রার্থী। এদিন বনগাঁ দক্ষিণ, বাগদা ও গাইঘাটা– এই তিন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা বিশাল শোভাযাত্রা করে মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হন। বনগাঁ উত্তরের প্রার্থী বিশ্বজিৎ দাস আগেই তাঁর মনোনয়ন পেশ করেছেন। আজ বাকি তিন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো।

এদিন তৃণমূল প্রার্থীদের সমর্থনে কর্মী-সমর্থকদের ঢল নেমেছিল বনগাঁর রাস্তায়। হুডখোলা গাড়িতে চড়ে জনতাকে অভিবাদন জানাতে জানাতে মনোনয়ন জমা দিতে আসেন প্রার্থীরা।

বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন ঋতুপর্ণা আঢ্য। বাগদা বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন মধুপর্ণা ঠাকুর। আর গাইঘাটা কেন্দ্র থেকে প্রার্থী নরোত্তম বিশ্বাসও আজ তাঁর লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা করলেন। দেখুন ভিডিও

মনোনয়ন এর পথে ঋতুপর্ণা আঢ্য। ছবি দিব্যেন্দু পোদ্দার।

বিশাল জনসমাগমের কারণে এদিন বনগাঁ শহর ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভিড়ের চাপে সমস্যায় পড়তে পথচলতি সাধারণ মানুষকেও। 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার কার্যত উৎসবের মেজাজে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থীরা ।

এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। তৃণমূল শিবিরের এই ব্যাপক জমায়েত রাজনৈতিকভাবে বিরোধীদের ওপর মানসিক চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।‌

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন