Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

উত্তর ২৪পরগনা জেলা ক্রীড়া সংস্থার খুঁটিনাটি এক নজরে

deshersamay

Share article:
সুব্রত বক্সী , দেশের সময়


বিগত ২০২৪ এর আগস্ট এর আগের প্রায় দুবছর উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সব খেলাধুলা আইনি সমস্যায় আটকে ছিলো। সেই সময় সাংসদ পার্থ ভৌমিক এর মাধ্যস্ততায় সেই সমস্যার অবসান হয় এবং ২০২৫ এর মার্চ পর্যন্ত সময়ের জন্য একটি এড হক কমিটি তৈরি হয়।

সেই কমিটি বাকি সময়ের জন্য একটি ক্রীড়া সূচি তৈরি করে এবং  উত্তর ২৪ পরগনা  জেলার খেলাধুলা শুরু হয়। এরপর 2025 এর মার্চে নিয়ম অনুযায়ী বাৎসরিক সাধারণ সভার মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয় যার সম্পাদক হিসেবে ময়দানের অতি পরিচিত নাম নবাব ভট্টাচার্যের আগমন হয়। কার্যকরী সভাপতি হন নৈহাটি বিধানসভার  বিধায়ক সনদ দে ।

সমস্ত খেলাধুলার একটি পূর্ণাঙ্গ সময়সূচী নির্ধারণ করা হয় এবং সমস্ত সাব কমিটি গঠিত হয়। সবার জ্ঞাতার্থে জানানো দরকার যে বিগত বেশ কিছু বছর বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কোন খেলা ধুলোই চলছিল না।  জেলাশাসক যিনি পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সম্পাদকের ঐকান্তিক প্রচেষ্টায় বসিরহাট মহাকুমার অচলাবস্থাও কাটানো হয়। সেখানেও খেলাধুলাও আবার শুরু হয়েছে।

এই জেলায় এবার প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যাতে বিভিন্ন মহকুমার আটটা দল অংশগ্রহণ করবে। খুব শীঘ্রই জেলার বিভিন্ন মহকুমার বিভিন্ন মাঠে এই মহিলা ফুটবলের খেলা দেখা যাবে। এইভাবে আশা করি আগামী দিন মহিলা ফুটবলে পশ্চিমবঙ্গ তথা ভারতের মানচিত্রে আমাদের জেলার মহিলারাও ভালো স্থান পাবে।

এবছর সিএবি পরিচালিত অম্বর রায় ক্রিকেট টুর্নামেন্ট ( অনূর্ধ্ব ১৫ বৎসর ) বিভিন্ন জেলায় শুরু হয়। উত্তর ২৪ পরগনা জেলাতেও এই ক্রিকেট টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে ৪৮ টি দল বিভিন্ন মহকুমা থেকে অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ের খেলা গুলি জেলার বিভিন্ন মহকুমার মাঠগুলিতে অনুষ্ঠিত হয়েছিল। বনগাঁ মহাকুমাতেও পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়। এখন সেমিফাইনাল পর্যায়ের খেলা গুলি চলছে।

অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেট টুর্নামেন্ট ও শুরু হতে চলেছে। যার মধ্যে দিয়ে আগামী দিনে উত্তর ২৪ পরগনা জেলা    ভালো ক্রিকেটার তুলে আনতে পারবে বলে মনে করছেন কর্মকর্তারা।

জাতীয় ক্রীড়া ক্ষেত্রে সাঁতার প্রতিযোগিতায় এই জেলার ক্রীড়াবিদদের পারফরম্যান্স বেশ ভালো। জেলার মেয়ে সানিধি মুখোপাধ্যায় জাতীয় স্তরে তিনটি স্বর্ণপদক লাভ করে যার মধ্যে দুটি জাতীয় স্তরে রেকর্ড টাইমিং হয়।
সোদপুরে অবস্থিত জেলা ভবন জেটি জেলা ক্রীড়া সংস্থার অফিস সেখানে একটি ইনডোর ব্যাডমিন্টন কোট ছিল যা বর্তমানে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের কোর্ট তৈরি করা হয়েছে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন