Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

অন্ধ্রপ্রদেশে চলন্ত ট্রেনের কামরায় আগুন, মৃত্যু এক যাত্রীর

deshersamay

Share article:

চলন্ত ট্রেনে আগুন লেগে মৃত্যু হল এক যাত্রীর। অন্ধ্রপ্রদেশের আনাকাপালি জেলায় ইয়ালামানচিলিতে রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। রবিবার মধ্যরাতে টাটানগর-এর্নাকুলম সুপার এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন লেগে যায়। প্রথমে বি১ এসি কোচে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এম২ এসি কামরায়। আগুন দেখে চেন টেনে ট্রেন থামান যাত্রীরা। দ্রুত ট্রেনের কামরাগুলো খালি করা হয়। একটি কামরায় ৮২ জন ও অন্য কামরায় ৭৬ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্তা সোমবার সকালে জানিয়েছেন রাত প্রায় পৌনে একটা নাগাদ আগুন লাগার খবরপাওয়া গেছিল। এই পুলিশকর্তা বলেন, “সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাতে অন্ধ্র প্রদেশের আনাকাপল্লি জেলার ইয়েলামঞ্চিলি রেলওয়ে স্টেশনের কাছে ১৮১৮৯ নম্বর টাটানগর-এর্নাকুলাম জংশন সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের দু’টি কামরায় আগুন লাগে।

এক্সপ্রেস ট্রেনটির দু’টি কোচে আগুন ছড়িয়ে পড়ে।” পিটিআই ওই পুলিশ কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, “ট্রেনটিতে আগুন লাগার সময় ক্ষতিগ্রস্ত কামরা দু’টির একটিতে ৮২ জন এবং অন্যটিতে ৭৬ জন যাত্রী ছিলেন। দুর্ভাগ্যবশত, বি১ কোচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”

আগুন নেভানোর পর ক্ষতিগ্রস্ত দু’টি কামরাই ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয় এবং ট্রেনটি পরে এর্নাকুলামের দিকে রওনা হয়। ক্ষতিগ্রস্ত কামরাগুলোর যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

আগুন লাগার কারণ জানতে দু’টি ফরেনসিক দল কাজ করছে বলে রেল সূত্রে খবর মিলেছে।

অন্যদিকে, দক্ষিণ মধ্য রেলওয়ে জানিয়েছে যে বি-১ এবং এম-২ কামরায় আগুন লেগেছিল। সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনও যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণ মধ্য রেলওয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, “টাটানগর থেকে এর্নাকুলামগামী ট্রেনে বিজয়ওয়াড়া বিভাগের ইয়ালামানচিলি স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর কাজ চলছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।”

এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।রেল কর্তারা এখনও কোনও যাত্রীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেননি।  

রেলের হেল্পলাইন নম্বর:
ইয়ালামানচিলিতে – 7815909386
আনাকপল্লে – 7569305669
টুনি – 7815909479
সমলকোট – 7382629990
রাজমুন্দ্রি – 088 – 32420541; 088 – 32420543
এলুরু – 7569305268
বিজয়ওয়াড়া – 0866 – 2575167

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন