

কলকাতা : সম্প্রতি স্কাই ল্যান্ড এন্টারটেনমেন্টের পরিবেশনায় এবং অভিজ্ঞান মুখার্জির পরিচালনায় দুটি ভিন্ন স্বাদের মিষ্টি প্রেমের গল্প নির্ভর ‘আমি আসবো সানন্দে’ এবং ‘আদর ঘুরি’ দুটি মিউজিক অ্যালবামের আনুষ্ঠানিক উদ্বোধন হল সাংবাদিক বৈঠকের মাধ্যমে।

জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে লেখা কবিতা অবলম্বনে তৈরি ‘আমি আসবো সানন্দে’ এবং ‘আদর ঘুরি’। মিউজিক অ্যালবাম দুটির পরিচালক অভিজ্ঞান মুখার্জি, শুভদ্বীপ মিত্র, সঙ্গীতশিল্পী কৌস্তভ শর্মা এবং সুমন চ্যাটার্জী, অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়, অভিনেতা অর্ক ভট্টাচার্য, অভিনেত্রী ত্রিপর্ণা বর্মন সহ সকল কলাকুশলীরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

‘আমি আসবো সানন্দে’ মিউজিক ভিডিওটি পুজোর সময় রিলিজ হলেও এর আনুষ্ঠানিক প্রকাশ এদিনই হয়।
সাংবাদিক এবং সকল কলাকুশলীদের উপস্থিতিতে দুটি মিউজিক অ্যালবামই পরিবেশিত হয়। দেখুন ভিডিও

অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়, অভিনেতা অর্ক ভট্টাচার্য সহ সঙ্গীতশিল্পী কৌস্তভ শর্মা এবং সুমন চ্যাটার্জী দেশের সময়কে জানালেন তাদের কাজের অভিজ্ঞতার কথা।
শিল্পীরা আশা করছেন আগামীদিনে জেনারেশান জেডের কাছে গল্প ভিত্তিক এই দুই মিউজিক ভিডিও বেশ জনপ্রিয় হতে চলেছে।





