ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি নিয়ে ঠাকুরবাড়িতে বৈঠক করলেন মমতাবালা-জ্যোতিপ্রিয়, মতুয়া ভাইদের চোখে জল, বললেন বালু

0
197

দেশের সময় : রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ( SIR) হচ্ছে। তার বিরুদ্ধে ঠাকুরনগরে আমরণ অনশনে বসেন মমতাবালা এবং তাঁর অনুগামীরা। অসুস্থও হয়ে পড়েন। এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিযোগ। এই আবহে বনগাঁয় জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপার্সন তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের সঙ্গে  ঠাকুরবাড়িতে বৈঠকে করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বৈঠক প্রসঙ্গে মমতাবালা জানান, বনগাঁর পরিস্থিতি নিয়ে সেখানে শীঘ্রই সভা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই জ্যোতিপ্রিয়কে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। কর্মসূচি নিয়ে প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে।

তৃণমূল  সূত্রের খবর,জনসভার তারিখ বা সময় এখনও চূড়ান্ত হয়নি, তবে খুব শীঘ্রই ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর সভা হতে পারে। এ কথা জানিয়েছেন মমতাবালা নিজেই। তিনি বলেন, ‘‘দিদি জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়েছিলেন। তিনি চাঁদপাড়া, ঠাকুরনগরের মানুষজনকে নিয়ে কর্মসূচি করতে চাইছেন। প্রাথমিক আলোচনা হয়েছে। তার পরে সিদ্ধান্ত হবে।’’ তিনি আরও জানান, এটা রাজনৈতিক কর্মসূচি নয়। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বড়মাকে ভালবাসতেন। তিনি আগেও এসেছেন। এসআইআর নিয়ে যে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। দিদি আশ্বাস দিয়েছেন।’’

এদিনের বৈঠক শেষে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘মতুয়া ভাইদের চোখে জল। মমতাবালা অনশনে বসেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মতুয়া ভাইরা অসুস্থ। তখন লন্ডনে রয়েছেন এক জন। মতুয়ারা বিচার করবেন। কিছু বলার নেই। তিনি আরও বলেন, ‘‘ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার অধিকার কে দিয়েছে? ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সকলে থাকতে পারেন। মমতা যত ক্ষণ আছেন, এর শেষ দেখে ছাড়বেন।’’

Previous articleগোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, ৬ তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ,গুলি– বোমাবাজি , দুষ্কৃতী হামলায় উত্তপ্ত বনগাঁ
Next articleEarthquake : ভূমিকম্প! দুলে উঠল কলকাতা সহ একাধিক জেলায় থরথর করে কাঁপল সবকিছু,উৎসস্থল বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here