

দেশের সময় , বনগাঁ: গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকে রাজ্যের বহু পুরসভায় কাজকর্ম স্থগিত হয়ে রয়েছে। বনগাঁ পুরসভা তার মধ্যে অন্যতম। প্রাচীন এই পুরসভার ২২টি ওয়ার্ডজুড়ে রয়েছে বনগাঁ উত্তর বিধানসভা আসন। ২১ এর পর ২০২৬-এর নির্বাচনেও এই বিধানসভা আসনেই জিতেছে বিজেপি। এই পরিস্থিতিতে বনগাঁয় তৃণমূলের অন্দরে শুরু হয়েছে গৃহযুদ্ধ।

পুর পরিষেবা এবং তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা হাবরার নতুন বিজেপি বিধায়ক দেবদাস মন্ডল তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার পুরপ্রধান দিলীপ মজুমদারের বিরুদ্ধে সোচ্চার হলেন । দেখুন ভিডিও

দেবদাস মন্ডল অভিযোগ করে বলেন, হাবরার বিধায়ক হয়ে সৌজন্য সাক্ষাতে এসেছিলাম তৃণমূলের সংবর্দ্ধনা নিইনি ।ভোটের আগে থেকেই পুরসভার কাজকর্ম শিকেয় উঠেছে। ২২ টি ওয়ার্ডেই পুরসভার কাজকর্ম শিকেয় উঠেছে।’তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। এরা কেউ মানুষের ভোটে জিতে কাউন্সিলার হয়নি। ভোট চুরি করে জিতেছিল। তাই এখন এরা মানুষের সামনে আসতে ভয় পাচ্ছে।’

বনগঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, আগামী দিন সরকার যে নির্দেশ দেবে সেভাবে আমরা কাজ করব । পুরবাসিন্দাদের পরিষেবা সঠিক ভাবে চলছে ।





