প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Weather Update: ফিরছে শীত, নামছে পারদ! মঙ্গল থেকেই জাঁকিয়ে ঠান্ডা বঙ্গে! কী বলছে হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোরের শিরশিরানিটুকু বাদ দিলে বেলা বাড়তেই উধাও হচ্ছে শীতের আমেজ। কলকাতা সহ রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন, শীত আবার কবে ফিরবে?

এবার সুখবর দিল হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আর ঠিক একদিনের অপেক্ষা। মঙ্গলবার, অর্থাৎ ২২ নভেম্বর থেকেই ফের শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। বেশ খানিকটা পারদ পতন হতে চলেছে, যার জেরে স্বাভাবিকের থেকে নিচে নেমে যাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। ফলে নভেম্বরের শেষদিকে শীতের অনুভূতি জারি থাকবে।

যদিও হাওয়া অফিস জানাচ্ছে, কনকনে ঠান্ডার অনুভূতি পেতে মাঝ-ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে বঙ্গের শীতপ্রেমীদের। তার আগে পর্যন্ত তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলা জাঁকিয়ে শীতের আমেজ মিলবে না। তবে সকালে ও সন্ধ্যার পর থেকে গায়ে শীতের পোশাক চাপাতে হতে পারে।

রবিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি রাজ্যে।

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় এক ধাক্কায় ৪-৫ ডিগ্রি পারদ পতন হতে পারে, যার কারণে এই জেলাগুলিতে শীতের আমেজ থাকবে দিনভর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীত অনুভূত হবে। রাজ্যের কোথাওই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন