Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

স্কটিশ চার্চ কলেজে শুরু হচ্ছে টেলিভিশন সংবাদ পাঠ, সঞ্চালনা ও ডাটা সায়েন্সের দক্ষতা উন্নয়ন পাঠক্রম

deshersamay

Share article:

সুপ্রকাশ চক্রবর্তী , দেশের সময় :পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট -এর তত্ত্বাবধানে কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজে চালু হল দুটি স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়নমূলক পাঠক্রম।

বুধবার কলেজের সেমিনার হলে এক অনুষ্ঠানে নতুন দুটি পাঠক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের প্রাক্তন ছাত্র পদ্মশ্রী কাজী মাসুম আখতার।
উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ,কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌম্য সেন, কোর্স কো অর্ডিনেটর সাংবাদিক সুজিত রায়, কলেজের দুই প্রাক্তনী শিলাদিত্য কর, মধুকল্পিতা চৌধুরী প্রমুখ।

কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মণ্ডল বলেন, প্রথম পর্যায়ে চালু হচ্ছে টেলিভিশন সংবাদ পাঠ ও সঞ্চালনা এবং ডাটা সায়েন্স বিষয়ে পাঠক্রম । প্রতিটি কোর্সের মেয়াদ ৩৯০ ঘণ্টা এবং প্রতি ব্যাচে ৩৩ জন করে ছাত্র-ছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রতিদিন ২-৩ ঘন্টা করে ৫-৬ মাসের মধ্যে কোর্সগুলি শেষ করা হবে৷ সম্পুর্ন বিনামূল্যে এই পাঠক্রমের জন্যে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে।

কোর্স শেষে প্লেসমেন্ট ও এখান থেকেই হবে। আরো দুটি ব্যাচ এখনই প্রস্তুত পরবর্তী প্রশিক্ষণের জন্য।তিনি বলেন,এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের
কারিগরি কর্মমূলক দক্ষতা বৃদ্ধি করা, যাতে তাঁরা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ লাভ করতে পারেন। আপাতত দুটি কোর্স দিয়ে যাত্রা শুরু হলেও আগামী দিনে আরও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে।

উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ বলেন, বর্তমানে আধুনিক টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সব পাঠক্রমে পঠনপাঠন হবে। স্বাভাবিকভাবেই পড়ুয়ারা যতো ভালোভাবে তা আয়ত্ব করতে পারবে তত বেশি সফলতা পাবে। তিনি বলেন,আজকের দিনে ডেটাই হচ্ছে ক্ষমতার উৎস। সেইখানে দাঁড়িয়ে আমি মনে করি এই ধরনের পাঠক্রমের খুবই উপযোগিতা রয়েছে৷

কাজী মাসুম আখতার বলেন, বর্তমান সময়ে টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে এই দুটি কোর্সের গুরুত্ব অনেক বেশি।তিনি বই পড়া শুধু নয়,সাহসিকতা ও সততা এই দুটি বিষয় যে সাংবাদিকতার জন্য প্রাথমিক প্রয়োজন, সে কথাও বলেন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন