প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Milk Price Hike: ফের বাড়ল দুধের দাম, মধ্যবিত্তর পকেটে আগুন ! নতুন প্যাকেট কিনতে কত খরচ? জানুন

deshersamay

Share article:

দেশেরসয় ওয়েবডেস্কঃ সবে দু’দিন হয়েছে বাজেট ঘোষণার। এর মধ্যেই শুরু হয়ে গেল নিত্যপণ্যের দাম বাড়া। সাধারণ মানুষের পকেটে ধাক্কা দিয়ে একধাক্কায় দুধের দাম বাড়িয়ে দিল আমুল ৷ গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড জানিয়েছে, এক লিটার দুধে বাড়ছে ৩ টাকা করে। আজ, ৩ ফেব্রুয়ারি থেকে এই নতুন দাম শুরু হয়ে গিয়েছে।

রিপোর্ট মোতাবেক, আমুল তাজা, আমুল কাউ মিল্ক, আমুল গোল্ড, আমুল এ২ বাফেলো মিল্ক সব ধরনের দুধের দামই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জানা গেছে, আমুল তাজা, আমুল কাউ মিল্ক, আমুল গোল্ড, আমুল এটু বাফেলো মিল্ক– সব ধরনের দুধেই বাড়ছে এই দাম। ফলে আমুল তাজার এক লিটারের প্যাকেটের দাম বেড়ে হল ৫৪ টাকা, কাউ মিল্কের এক লিটারের প্যাকেটের দাম বেড়ে হয়েছে ৫৬ টাকা, আমুল গোল্ড হল ৬৬, আমুল এটু বাফেলো মিল্ক হল ৭০ টাকা লিটার।


নতুন বছরের একমাস সবে পেরিয়েছে, তার মধ্যেই দু’বার দুধের দাম বাড়িয়ে দিল আমুল। গত বছর তারা তিন বার বাড়িয়েছিল এই দাম। তাদের দাবি, দুধের উৎপাদনের খরচ এত বাড়ছে, সেই কারণেই দুধের দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারা।

গত বছরের শেষেই দুধের দাম বাড়িয়েছে আর এক সংস্থা মাদার ডেয়ারিও। লিটারপ্রতি ২ টাকা করে বেড়েছিল দাম। গত বছর তারাও মোট ৫ বার বাড়িয়েছিল দাম। তাদেরও দাবি, দুধের উৎপাদনের খরচ অনেকটা বাড়ার জন্যই তারা দুধের দাম বাড়িয়েছে।

ফলে সব মিলিয়ে সাধারণ মধ্যবিত্তর হেঁসেলে আগুন জ্বলছে। এমনিতেই সমস্ত খাদ্যবস্তুরই প্রায় দাম বাড়ছে। তার মধ্যে ক্রমাগত দুধের দামের এই বৃদ্ধিতে বাড়ছে চিন্তা। নাগালের মধ্যে সহজে পাওয়া যায় এমন শিশুপথ্য হিসেবে ও সুষম খাবার হিসেবে দুধের বিকল্প নেই। সেই জিনিসের দাম যদি এত চড়া হতে থাকে, তাহলে বহু পরিবারেরই খাবারের পাতে কোপ পড়তে পারে।

এরমধ্যে ক্রমাগত দুধের  দাম বৃদ্ধিসাধারণ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলিকে চিন্তায় ফেলছে। মাসের বাজেট বেড়ে যাচ্ছে অনেকেরই। কারণ, দুধের মতো সুষম পানীয় অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে যে পরিবারগুলিতে বাচ্চা ও বয়স্ক ব্যক্তিরা রয়েছে, তাঁদের জন্য এটি অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় আসে।

প্রসঙ্গত, আমুল আগেই জানিয়েছিল, তারা দুধ ও দুগ্ধজাত নানা দ্রব্য থেকে আয়ের ১টাকা উৎপাদনকারী চাষিদের দিয়ে থাকে, যে কারণে উৎপাদন খরচ বাড়লে সংস্থাটিও দুধের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন