HS Result 2026: উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ! সাফল্যের শিখরে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কারা?

0
3
হীয়া রায় , দেশের সময়

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারের উচ্চ মাধ্যমিকে
পাসের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা । ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই খুশির হাওয়া রাজ্যের শিক্ষা মহলে। এ বছর অভাবনীয় সাফল্য পেয়েছে ছাত্রছাত্রীরা, সামগ্রিকভাবে পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ।

৪৯৬ পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। দ্বিতীয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুন্ডু-সহ তিন।

সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট ৫,৭১,৩৫৫ জন পরীক্ষার্থী সফল হয়েছেন। বিশেষত নারী শিক্ষার অগ্রগতির প্রতিফলন দেখা গিয়েছে ফলাফলে; মোট উত্তীর্ণদের মধ্যে ৩,২০,২৩০ জনই ছাত্রী। মেধা তালিকায় এবার জায়গা করে নিয়েছে ৬৪ জন পড়ুয়া। জেলাভিত্তিক সাফল্যের নিরিখে আবারও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে পূর্ব মেদিনীপুর, যেখানে পাশের হার ৯৪.১৯ শতাংশ। এরপর মেধার ক্রমানুসারে রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া এবং দার্জিলিং। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ বছর এক অনন্য নজির সৃষ্টি করেছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৬ দিনের মাথায় অত্যন্ত দ্রুততার সঙ্গে ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকেই নির্ধারিত কেন্দ্রগুলো থেকে স্কুলগুলির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়ার কাজ শুরু হয়ে যায়। সাংবাদিক সম্মেলনের শুরুতেই সংসদের সভাপতি পার্থ কর্মকার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান এবং উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এবারের মার্কশিট ও ফলাফল প্রকাশের পদ্ধতিতে বেশ কিছু আধুনিক পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি মার্কশিটে এখন থেকে বিষয়ভিত্তিক নম্বরের পাশাপাশি পরীক্ষার্থীর ছবি এবং পার্সেন্টাইল যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিটি স্কুলের জন্য আলাদাভাবে একটি বিশ্লেষণমূলক রিপোর্টও প্রস্তুত করা হয়েছে, যাতে স্কুলের সামগ্রিক ফলাফল এবং কতজন ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান থাকবে। এটি স্কুল কর্তৃপক্ষকে তাদের শিক্ষাগত মান পর্যালোচনা করতে সাহায্য করবে।

আগামী দিনের পঠনপাঠন ও মূল্যায়ন পদ্ধতিতে বড়সড় সংস্কারের ইঙ্গিত দিয়েছে সংসদ। জানানো হয়েছে, নতুন সেমেস্টার ব্যবস্থায় চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী প্রত্যাশিত ফলাফল করতে না পারলে, তাঁদের জন্য পুনরায় পরীক্ষায় বসার সুযোগ রাখা হচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই সংসদ থেকে প্রকাশ করা হবে। এই পদক্ষেপের ফলে পড়ুয়ারা তাদের মানোন্নয়নের অতিরিক্ত সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৬৪ জন। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৫৬ জন ও ছাত্রী ৮ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকেই মেধাতালিকায় রয়েছেন ১৯ জন। পুরুলিয়া থেকে ১৭ জন। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন আদৃত পাল। নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বব ৪৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন মোট তিনজন। 

মেধাতালিকায় কারা রয়েছেন, দেখে নিন তালিকা

প্রথমআদৃত পাল৪৯৬নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন ,দক্ষিণ ২৪ পরগনা দ্বিতীয় জিষ্ণু কুণ্ডু ৪৯৫ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া ঋতব্রত নাথ ৪৯৫ নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন ,দক্ষিণ ২৪ পরগনা ঐতিহ্য পাঁচাল ৪৯৫ নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন ,দক্ষিণ ২৪ পরগনা তৃতীয় দেবপ্রিয় মাঝি ৪৯৪ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া তণ্ময় মণ্ডল ৪৯৪ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া সৌম্য রায় ৪৯৪ নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন ,দক্ষিণ ২৪ পরগনা শুভায়ন মণ্ডল ৪৯৪ সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুল ,বীরভূম প্রীতম বল্লভ ৪৯৪ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া চতুর্থ অরিত্র কুমার চক্রবর্তী ৪৯৩ বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশন ,হুগলি ঘোলাম ফয়জ়ল ৪৯৩ কলকাতা মাদ্রাসা এ.পি ডিপার্টমেন্ট , কলকাতা অর্কদ্যুতি ধর ৪৯৩ নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন , দক্ষিণ ২৪ পরগনা চন্দ্রচূড় সেন ৪৯৩ কোচবিহার রামভোলা হাইস্কুল , কোচবিহার পঞ্চম মেঘা মজুমদার ৪৯২ শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাইস্কুল , হুগলি ত্রিদেব চক্রবর্তী ৪৯২রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া সৃজন পরিছা ৪৯২ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া প্রিয়াংশু মুখোপাধ্যায় ৪৯২নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনদ ,ক্ষিণ ২৪ পরগনা স্বর্ণাভ খাটুয়া ৪৯২ তমলুক হাইস্কুল পূর্ব মেদিনীপুর অলেখ্য মাইতি ৪৯২ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন , দক্ষিণ ২৪ পরগনা সৌমিক দত্ত ৪৯২ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ , পুরুলিয়া ষষ্ঠ অনুরাগ গঙ্গোপাধ্যায় ৪৯১মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় , হুগলি শুভদীপ অধিকারী ৪৯১ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ , পুরুলিয়া মণিদীপ মাহাতো ৪৯১রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ , পুরুলিয়া সৌম্যদীপ খান ৪৯১রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া প্রত্যুষ মণ্ডল ৪৯১নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশন ,দক্ষিণ ২৪ পরগনা অদৃতা পাল ৪৯১বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুল , মুর্শিদাবাদ শুভদীপ দিন্ডা ৪৯১নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন , দক্ষিণ ২৪ পরগনা পল্লব কুমার ভোয়াল ৪৯১ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন , দক্ষিণ ২৪ পরগনা অনিমেষ মুখোপাধ্যায় ৪৯১ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন , দক্ষিণ ২৪ পরগনা সৌমাল্য রুদ্র ৪৯১রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ , পুরুলিয়া সপ্তম সৌম্যদীপ ঘোষ ৪৯০ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া অষ্টম আহমেদ সুমান ৪৮৯ নাটাগড় হাইস্কুল ,হুগলি আদর্শ মণ্ডল ৪৮৯ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ , পুরুলিয়াত পব্রত দাস ৪৮৯ সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কু , লবীরভূম পুষ্পিতা বাঁশুরি ৪৮৯ নিউ ইন্টিগ্রেডেট গভর্নমেন্ট স্কুল , বীরভূম মৌপিয়া পাল ৪৮৯ শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় , কলকাতা অরিত্র সাহা ৪৮৯রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির , মালদহ অরিগ্ন সরকার ৪৮৯ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন , দক্ষিণ ২৪ পরগনা ফারহান আলি ৪৮৯ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন দক্ষিণ ২৪ পরগনা রাইহান পারভেজ় ৪৮৯ নগর এ এম হাইস্কুল , মুর্শিদাবাদ শ্রয়সী শীল ৪৮৯ শিলিগুড়ি গার্লস হাইস্কুল , দার্জিলিং ধৃতিমান পাল ৪৮৯ , মেদিনীপুর কলেজিয়েট স্কুলপশ্চিম মেদিনীপুর নবম অভিমুন্যা সিং ৪৮৮ ভিড়িঙ্গি টি এন ইনস্টিটিউশন , পশ্চিম বর্ধমান অরিত্র দুয়ারি ৪৮৮রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া ময়ুখ পাল ৪৮৮ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া আদিত্য নারায়ণ জানা ৪৮৮ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ,পুরুলিয়া অমৃতাংশু সাহু ৪৮৮ স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল , কলকাতা শুভঙ্কর সামন্ত ৪৮৮ পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন  পূর্ব মেদিনীপুর  সাগর মণ্ডল ৪৮৮কালনা মহারাজা হাইস্কুল , পূর্ব বর্ধমান সোহম বেইজ ৪৮৮ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন দক্ষিণ ২৪ পরগনা মহম্মদ সাহাবুদ্দিন আলি ৪৮৮সুজাপুর হাইস্কুল , মালদহ অম্লান রায় ৪৮৭রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া রৌনক সরকার ৪৮৭ বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুল , উত্তর ২৪ পরগনা অদৃজা গান ৪৮৭ রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল , কলকাতা সোহম ভৌমিক ৪৮৭ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ,দক্ষিণ ২৪ পরগনা সৃজন পাল ৪৮৭ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন , দক্ষিণ ২৪ পরগনা সাগ্নিক ঘটক ৪৮৭ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ,দক্ষিণ ২৪ পরগনা মেঘান অধিকারী ৪৮৭ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন , দক্ষিণ ২৪ পরগনা অরিত্র প্রামাণিক ৪৮৭ মজিলপুর জে এম ট্রেনিং স্কুল , দক্ষিণ ২৪ পরগনা সমৃদ্ধ পাল ৪৮৭ বরাহনগর রামকৃষ্ণ মিশন , কলকাতা প্রত্যুষা নন্দী ৪৮৭ বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় ,বাঁকুড়া পারিজাত মাইতি ৪৮৭ মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন , পূর্ব মেদিনী পুরসম্প্রীতি গিরি ৪৮৭ মুগবেরিয়া গঙ্গাধর হাইস্কুল , পূর্ব মেদিনীপুরসোহম ঘোষ৪৮৭বরাহনগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির উত্তর ২৪ পরগনা ।

Previous articleবনগাঁ পুরসভার পরিষেবা ‘স্তব্ধ’, বিজেপি সরকারে-র সহযোগিতা চাইলেন তৃণমূলের পুরপ্রধান : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here