Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

চাপে পড়ে টোটো চালকদের কাছ থেকে নেওয়া ‘কাটমানি’র টাকা ফেরত দিচ্ছে টোটো ইউনিয়ন , টাকা কম দেয়ার অভিযোগে সুর চড়ালেন গোপালনগরের টোটো চালকরা : দেখুন ভিডিও

deshersamay

Share article:

সরকার বদল হতেই উলটপুরাণ। চাপে পড়ে টোটো চালকদের কাছ থেকে নেওয়া কাট মানি ফেরত দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোপালনগর থানার সাতবেড়িয়া এলাকায়৷

অভিযোগ টোটো চালকদের কাছ থেকে নেওয়া ‘কাটমানি’ বা বেআইনিভাবে আদায় করা অর্থ ফেরতের সময় তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে টোটো চালকদের থেকে নেওয়া  টাকা ফেরত দিলেও তবে তা খুবই সামান্য পরিমাণ ৷ এই অভিযোগে টাকা না নিয়ে শুক্রবার সকালে বিক্ষোভ দেখাতে শুরু করে টোটো চালকেরা। দেখুন ভিডিও

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গোপালনগর থানার সাতবেড়িয়া এলাকায়৷ টালিখোলা টোটো ইউনিয়নে মোট ২৬২টি গাড়ি রয়েছে ৷ অভিযোগ প্রত্যেকটি টোটোর কাছ থেকে ১০ থেকে হাজার ৪০ হাজার করে টাকা নিয়েছিল তৃণমূল পরিচালিত ইউনিয়ন ৷ সরকার বদল হতেই চাপে পড়ে সেই ঢাকা ফেরত দেবে বলে শুক্রবার ইউনিয়নের সদস্যদের ডেকে পাঠানো হয় ৷

অভিযোগ ২৮০০ করে টাকা তাদের ফেরত দেওয়া হয় খামে করে ৷ টাকার পরিমাণ কম দেখতেই শুরু হয় বিক্ষোভ । প্রাপ্য টাকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে গোপালনগর থানার পুলিশ এসে ছয় জনকে আটক করে নিয়ে যায় । একই সঙ্গে টোটো ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদেরকেও আটক করে পুলিশ ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন