Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

১৮ আগষ্ট বনগাঁয় স্বাধীনতা দিবস পালিত হল: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময়: বনগাঁঃ সারাদেশে যখন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা তোলা হয,় তখন ১৫ আগস্ট এর পাশাপাশি ১৮ আগস্টে আলাদা করে ভারতের জাতীয় পতাকা তোলা হয় বনগাঁয়। গত বেশ কয়েক বছর ধরে ঐতিহ্যের এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে আসছেন বনগাঁ আদালতের

আইনজীবীরা।
জানা গেছে, ২০০ বছরের ইংরেজ শাসনের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতবর্ষকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। সেদিন যখন ভারতের সর্বত্র জাতীয় পতাকা

তোলা হলো তখন দেখা গেল বনগাঁ বাংলাদেশের যশোর জেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশভাগের এই সীমারেখার ম্যাপ তৈরি করার দায়িত্বে ছিলেন জেনারেল র‍্যাডক্লিফ সাহেব। তার তৈরি সেই ম্যাপ দেখে হতাশ হয়ে পড়েন বনগাঁর মানুষ। এটা ভুলবশত হয়েছে এটা বুঝতে পেরে তখনকার বনগাঁর ম্যাজিস্ট্রেট সি কুইন সাহেবের মাধ্যমে খবর পৌঁছায় দিল্লিতে।

এরপর ১৭ আগস্ট রাতে বেতার যন্ত্রের মাধ্যমে ঘোষণা করা হয় যে বনগাঁ যশোর নয় স্বাধীন ভারতের ২৪ পরগনার অন্তর্ভুক্ত করা হলো। এর পরদিন অর্থাৎ ১৮ আগস্ট সকালে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রথম স্বাধীন ভারতের পতাকা তোলা হয় । সেই দিনটিকে স্মরণ করে আজও বনগাঁ আদালত চত্বরে ১৮ আগস্ট আলাদা করে ভারতের জাতীয় পতাকা তোলেন বনগাঁ আদালতের আইনজীবীরা।

বনগাঁ ল ইয়ার্স এসোসিয়েশনের সম্পাদক সমীর দাস এ সম্পর্কে বলেন, বনগাঁর ইতিহাসে এমন একটি দিনকে আমরা স্মরণ করতে পেরে নিজেরা গর্বিত হই। আর তাই প্রতি বছর একইরকমভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয় । ছুটির দিন থাকলেও রবিবার এই অনুষ্ঠানের জন্য আদালত চত্বরে হাজির ছিলেন আইনজীবীরা। পতাকা উত্তোলনের পর মিষ্টিমুখও করা হয়।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.