প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•ট্রেনের কামরায় বসে তারস্বরে রিল দেখছেন? এবার হবে জেল- জরিমানা,লন্ডনের পথে পূর্ব রেল •ভেঙে দু’টুকরো ‘আকভান’! শেষবেলায় বাংলার বিপদ বাড়াল ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রশাসন: দেখুন ভিডিও •ভেঙে দু’টুকরো ‘আকভান’! শেষবেলায় বাংলার বিপদ বাড়াল ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রশাসন: দেখুন ভিডিও •শুক্রবার সকালেই গোপালপুরের কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’,বাংলার ৫ জেলায় জারি কমলা সতর্কতা, অন্ধ্র-ওডিশা উপকূলে জারি লাল সতর্কতা •শান্তনু ঠাকুরকে কুরুচিকর আক্রমণের প্রতিবাদে, সঙ্ঘ নেতার গ্রেপ্তারি চেয়ে বুধে পথে নামেন মতুয়ারা, মিথ্যে অভিযোগ দাবি করে বিএমএস টোটো চালকদের মিছিল বনগাঁয়

ট্রেনের কামরায় বসে তারস্বরে রিল দেখছেন? এবার হবে জেল- জরিমানা,লন্ডনের পথে পূর্ব রেল

deshersamay

Share article:

গণপরিবহণে সহযাত্রীদের বিরক্তি ও ভোগান্তির চেনা ছবিটা প্রায় সর্বত্রই এক। ট্রেনের কামরায়  বা স্টেশন চত্বরে মোবাইলের স্পিকার অন করে তারস্বরে গান শোনা, ভিডিও চালানো কিংবা চেঁচিয়ে ফোনে কথা বলার প্রবণতায় নাজেহাল হন বহু যাত্রী। এই ‘উপদ্রব’ রুখতে এ বার কড়া অবস্থান নিয়েছে পূর্ব রেল । একই ধরনের পদক্ষেপ করছে লন্ডন প্রশাসনও। একদিকে পূর্ব রেল জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়ে সচেতনতা ও শাস্তির পথে হাঁটছে, অন্যদিকে লন্ডনে  গণপরিবহণে হেডফোন ছাড়া গান বা ভিডিও চালানো, ভ্যাপিং কিংবা আবর্জনা ফেলার মতো কাজে ১০০ পাউন্ড জরিমানার বিধান আনা হচ্ছে।

পূর্ব রেলের চার দফা নির্দেশিকা ও শাস্তির হুঁশিয়ারি
সহযাত্রীদের স্বস্তি ফেরাতে শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ, এই চারটি ডিভিশনের ডিআরএম-দের কাছে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পিকারে গান-ভিডিও চালানো বা তারস্বরে কথা বলা ‘উপদ্রব’ হিসেবে গণ্য হলে সংশোধিত ১৯৮৯ সালের রেল আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড হতে পারে।

রেলওয়ে বোর্ডের পুরনো নির্দেশিকা এবং দক্ষিণ রেলের সাম্প্রতিক পদক্ষেপের ভিত্তিতে চারটি ডিভিশনে যে পদক্ষেপগুলি নিতে বলা হয়েছে, তার মূল দিকগুলি হল,
স্টেশন চত্বরে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে এবং সম্ভব হলে ট্রেনের ভিতরে আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে নিয়মিত ঘোষণা করে যাত্রীদের স্পিকার ব্যবহার ও তারস্বরে কথা বলা থেকে বিরত থাকার অনুরোধ জানানো। ১৪৫ নম্বর ধারায় ১,০০০ টাকা জরিমানা-সহ আইনি শাস্তির কথা যাত্রীদের স্পষ্টভাবে জানানো।

স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গা এবং ট্রেনের কামরায়, বিশেষ করে এসি কোচগুলির ভিতরে নোটিস ও স্টিকার সাঁটানো। সেখানে ইয়ারফোন ব্যবহার এবং ফোন সাইলেন্ট, ভাইব্রেশন বা কম রিংটোনে রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি শাস্তির কথা উল্লেখ থাকবে।

টিকিট পরীক্ষক (টিটিই) পদমর্যাদার নীচে নন, এমন যোগ্য বেসরকারি কর্মীদের নিজস্ব ক্ষমতাবলে উপদ্রবের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া।

দ্রুত একটি ‘ইমপ্লিমেন্টেশন রিপোর্ট’ সদর দফতরে পাঠানো এবং সব স্টেশনের নোটিস বোর্ডে নির্দেশিকা টাঙিয়ে রাখার কথাও বলা হয়েছে।

লন্ডনেও পদক্ষেপ
অন্য দিকে, লন্ডনের বাস ও ট্রেনে মোবাইলে তারস্বরে গান বা ভিডিও চালালে ১০০ পাউন্ড জরিমানার মুখে পড়তে পারেন যাত্রীরা। গণপরিবহণে অসামাজিক আচরণ ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষকে নতুন ক্ষমতা ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। হেডফোন ছাড়া গান চালানোর পাশাপাশি ভ্যাপিং বা আবর্জনা ফেলার ক্ষেত্রেও জরিমানার কথা বলা হয়েছে।


তবে লন্ডনের এই কড়াকড়ির বাস্তব প্রয়োগ নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে। বলা হচ্ছে এই নিয়ম বলবৎ করতে আলাদা করে ‘বাস পুলিশ’ নিয়োগ করা হবে না। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এমন ব্যস্ত বাস নেটওয়ার্কে এই নতুন ক্ষমতা ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’ (টিএফএল)-এর পরিষেবায় ঠিক কীভাবে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

বাংলা ও লন্ডনের ছবি
গণপরিবহণে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে  বাংলা হোক বা বিলেত, দু’ জায়গাতেই সচেতনতা ও জরিমানার ওপর জোর দেওয়া হয়েছে। পূর্ব রেল যেখানে ১,০০০ টাকা জরিমানা ও ছ’মাসের জেলের কথা বলে টিটিই-সহ বাণিজ্যিক কর্মীদের দায়িত্ব দিচ্ছে, লন্ডনে সেখানে ১০০ পাউন্ড জরিমানার কথা বলা হলেও বিশেষ নজরদারি বাহিনীর ঘাটতির বিষয়টি সামনে এসেছে। রাজ্যে ভিড়ে ঠাসা লোকাল ট্রেন বা ব্যস্ত বাসে নিয়মিত এই নিয়ম কতটা কড়াকড়িভাবে মানানো সম্ভব হবে, এখন সেটাই দেখার।

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন