প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•ট্রেনের কামরায় বসে তারস্বরে রিল দেখছেন? এবার হবে জেল- জরিমানা,লন্ডনের পথে পূর্ব রেল •ভেঙে দু’টুকরো ‘আকভান’! শেষবেলায় বাংলার বিপদ বাড়াল ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রশাসন: দেখুন ভিডিও •ভেঙে দু’টুকরো ‘আকভান’! শেষবেলায় বাংলার বিপদ বাড়াল ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রশাসন: দেখুন ভিডিও •শুক্রবার সকালেই গোপালপুরের কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’,বাংলার ৫ জেলায় জারি কমলা সতর্কতা, অন্ধ্র-ওডিশা উপকূলে জারি লাল সতর্কতা •শান্তনু ঠাকুরকে কুরুচিকর আক্রমণের প্রতিবাদে, সঙ্ঘ নেতার গ্রেপ্তারি চেয়ে বুধে পথে নামেন মতুয়ারা, মিথ্যে অভিযোগ দাবি করে বিএমএস টোটো চালকদের মিছিল বনগাঁয়

ভেঙে দু’টুকরো ‘আকভান’! শেষবেলায় বাংলার বিপদ বাড়াল ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রশাসন: দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক

ভেঙে দু’টুকরো ‘আকভান’! শেষবেলায় বাংলার বিপদ বাড়াল ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রশাসন ।ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ অবশেষে স্থলভাগে আছড়ে পড়ল। শুক্রবার সকালে ওড়িশার গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে এই ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছেছিল ঘণ্টায় ৯০ কিলোমিটারে। ইতিমধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী কয়েক ঘণ্টায় ক্রমশ শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি। দেখুন ভিডিও

আকভান ‘ভেঙে’ খান খান হলেও শেষবেলায় বাংলার জন্য বাড়ল বিপদ। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। যেহেতু ওড়িশায় ল্যান্ডফল হয়েছে এই ঘূর্ণিঝড়ের, তাই সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে আগে থেকেই।। এদিকে অন্য আপডেট দিল হাওয়া অফিস। আকভান ‘ভেঙে’ টুকরো হল!

ঘূর্ণিঝড় কীভাবে ভেঙে যাবে, ভাবছেন?
আসলে ঘূর্ণিঝড়ের মেঘপুঞ্জ ভেঙে ‘দু’টুকরো’ হয়ে গিয়েছে। আর এখানেই বাংলার শিয়রে সংক্রান্তি! কারণ ওড়িশায় ঘূর্ণিঝড় হলেও, অর্ধেক মেঘ ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গের দুয়ারে। এর জেরে বাংলার উপকূল ও লাগোয়া অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

কেন ভাঙল মেঘপুঞ্জ?

মেঘপুঞ্জ ভাঙার পিছনে রয়েছে ‘হাই উইন্ড শিয়ার’।বায়ুমণ্ডলের নীচে-উপরে বায়ুর গতিবেগ ও অভিমুখে বড় পার্থক্য হলে এই ঘটনা ঘটে। এর জেরে ঘূর্ণিঝড় দ্রুত দুর্বল হলেও, বৃষ্টির বিপদ থেকে যাচ্ছে বাংলায়।

ঘূর্ণিঝড় আকভান ওড়িশার উপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব পড়ছে বাংলায়। বাংলায় বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, সময় যত এগোবে, তত বৃষ্টি বাড়বে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা একাধিক এলাকা। এদিন ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হুগলি, হাওড়ায়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়েছে। ওড়িশার গোপালপুর দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড়।
আকভানের প্রভাবে ব্যাপক দুর্যোগ। ওড়িশায় তুমুল ঝড়-বৃষ্টি। ক্রমাগত বৃষ্টি হচ্ছে বাংলাতেও। উত্তাল মন্দারমণি থেকে দিঘার সমুদ্র।উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে গোপালপুরের কাছে অ্যাকভান আছড়ে পড়েছে। এর প্রভাবে ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছোয় ৯০ কিলোমিটারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত কমবেশি বৃষ্টি চলবে। পাঁচটি জেলায় অতিভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় শুক্রবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হবে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার বৃষ্টি কিছুটা কমবে। তবে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার আলাদা করে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সোমবারের পর দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। শুক্রবার বিকেল পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।

ঘূর্ণিঝড়ের খুব বেশি প্রভাব উত্তরবঙ্গের উপর পড়ছে না। তবে সোমবার পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী চার দিন তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। তবে তার পর ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি কম।

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন