প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়…’, ভিডিয়ো কলে আত্মসমর্পণে নারাজ,এনকাউন্টারে নিকেশ লস্কর কম্যান্ডার লতিফ

deshersamay

Share article:

জম্মু-কাশ্মীরের কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষ। গত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীরের কুলগামে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে খবর আসে, কুলগামে CRPF চেকপোস্টে হামলার ঘটনায় অভিযুক্ত লস্কর কম্যান্ডারের খোঁজ মিলেছে।

নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতে একটি মসজিদে আশ্রয় নিয়েছে সে। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ কম্যান্ডার মহম্মদ লতিফ ভাটকে। তবে গুলির লড়াইয়ের মাঝেই উঠে এল অন্য এক ছবি। অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর তরফে এক মিডিয়টরের মাধ্যমে ভিডিয়ো কল করা হয়। কোণঠাসা জঙ্গিকে ভিডিয়ো কলে আত্মসমর্পণের শেষ সুযোগ দেওয়া হয়। আশ্বাস দেওয়া হল, আত্মসমর্পণ করলে পাশে থাকবে নিরাপত্তা বাহিনী। কিন্তু সেই প্রস্তাবে কি রাজি হলেন লতিফ? ভিডিয়ো কলে তাঁর জবাব, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই।’

এর পরেই নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় কুলগাম CRPF চেকপোস্টে হামলা-সহ একাধিক জঙ্গি কার্যকলাপে অভিযুক্ত লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ কম্যান্ডার মহম্মদ লতিফ ভাটের।

পুলিশ সূত্রে খবর, কুলগামের জঙ্গলপোরা গ্রামে বুধবার ভোর হওয়ার ঠিক আগে নতুন করে গুলির শব্দ শোনা যায়। এরপরই একাধিক গ্রামে তল্লাশি ও ঘিরে ফেলার অভিযান আরও জোরদার করেন নিরাপত্তারক্ষীরা। লতিফকে ভিডিও কলে আত্মসমর্পণের প্রস্তাব দেন এক আধিকারিক। তাঁকে আশ্বস্ত করে বলা হয়, ‘আমরা আপনার সঙ্গে আছি।’ কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে লতিফ জানায়, সে আল্লাহর সঙ্গে দেখা করতে চায়।

গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় সিআরপিএফের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনায় তিন সিআরপিএফ জওয়ান আহত হন। পুলিশের তদন্তে উঠে এসেছে, হামলার আগে লতিফ ভাট ও তাঁর সহযোগী উমর নিসার দার একাধিক এলাকায় ঘুরে নিরাপত্তাবাহিনীর গতিবিধি ও সম্ভাব্য নিশানা চিহ্নিত করেছিল।

পুলিশের দাবি, ১০ নভেম্বর মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় ঘুরে হামলার ছক কষেছিল তারা। পরদিন আখরানের সিআরপিএফ চৌকিতে গুলি চালিয়ে পালিয়ে যায় দু’জন। পরে এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের শনাক্ত করা হয়।

সোমবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় লতিফের সহযোগী উমর নিসার দার। ওই অভিযানের সময় নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপ ভেঙে পালাতে সক্ষম হয়েছিল লতিফ। তারপর থেকেই তাঁকে খুঁজতে এলাকায় বড়সড় তল্লাশি অভিযান চলছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫০০-রও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

পুলিশের দাবি, গত পাঁচ থেকে ছ’মাস ধরে উমর নিজের এলাকায় লতিফকে আশ্রয় ও অন্যান্য সাহায্য দিয়ে আসছিল। পরিবারের তরফে উমর নিখোঁজ হওয়ার অভিযোগও দায়ের করা হয়। পরে তদন্তে তার জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার বিষয়টি সামনে আসে। সিসিটিভি ফুটেজে হামলার আগে লতিফ ও উমরকে বিভিন্ন এলাকায় রেইকি করতে এবং হামলার পর পালাতে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজ সামনে আসে মঙ্গলবার, বুধবার ভোরের কিছুটা আগেই লতিফকে ঘিরে ফেলে পুলিশ।

উল্লেখ্য, গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের উপর হামলার ঘটনায়ও লতিফের নাম জড়িয়েছিল। ওই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়। এ ছাড়া ১ অগস্ট কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের খুনের পিছনেও তাঁর হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এরপর সিআরপিএফ চেকপোস্টে গুলি। তাতেই তার বিরুদ্ধে অভিযোগ জোরালো হয়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন