প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি

deshersamay

Share article:

পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। অথচ শরতের আকাশ উধাও। মেঘের ঘনঘটায় তার দিনভর মুখভার। কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কোথাও আবার টিপ টিপ করে সারাদিনই বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে, শনিবার সকালে টানা বৃষ্টিতে জলমগ্ন বনগাঁর বিভিন্ন ওয়ার্ড ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে কমবে বৃষ্টি। শনিবার দুপুর বা বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি বজায় থাকবে।

ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়েছে বঙ্গোসাগরে তৈরি নিম্নচাপ। ফলে, একটানা বৃষ্টির পরিস্থিতি কেটে গিয়েছে। কিন্তু এখনই একেবারে পরিষ্কার হচ্ছে না বঙ্গের আবহাওয়া। বাড়তি সতর্কতা জারি করল হাওয়া অফিস। 

বৃষ্টিতে জলমগ্ন বনগাঁ -চাকদহ সড়ক ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে? হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট কী বলছে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। রবিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে বেশিরভাগ সময়েই।

কলকাতার আবহাওয়ার আপডেট কী? হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দিনভর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন