অনুর্দ্ধ ১৭ সুব্রত কাপের ক্লাস্টারে ফের ফাইনালে চ্যাম্পিয়ন মধ্যমগ্রাম হাইস্কুল
deshersamay


অনুর্দ্ধ১৭ সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে শুক্রবার উত্তর ২৪পরগনার হাবরার বানীপুর বি আর আম্বেদকর শারীর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এর মাঠে বিগত তিনদিন অর্থাৎ ২২, ২৩ ও ২৪ জুলাই – এ অনুষ্ঠিত হোলো ৬৫ তম সুব্রত মুখার্জী কাপ (ফুটবল ) এর ক্লাস্টার পর্যায়ের খেলা। মাঠে ভিড় জমালেন হাবরার ক্রিড়াপ্রেমীরা।

অনূর্ধ্ব ১৭ বছর বালকদের এই ফুটবল প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার চ্যাম্পিয়ন বিদ্যালয় সমূহের আটটি দল অংশগ্রহণ করে । প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম হাই স্কুল, হুগলি জেলার সেরা বিদ্যালয় দলটিকে ৪-০ গোলে হারায়।

দ্বিতীয় খেলায় মধ্য কলকাতার দলটিকে ৫-০ গোলে হারায় দক্ষিণ কলকাতা । তৃতীয় কোয়াটার ফাইনাল খেলায় দক্ষিণ ২৪ পরগনার দলটি হারায় হাওড়া জেলার স্কুলকে দুই এক গোলে হারায়।

চতুর্থ কোয়াটার ফাইনাল খেলায় নদীয়া জেলা মধ্য কলকাতা কে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ।
প্রথম সেমিফাইনাল খেলায় উত্তর ২৪ জেলার মধ্যমগ্রাম হাই স্কুল ৪-১ এক গোলে পরাজিত করে নদীয়া জেলার হাসখালি সমবায়ী হাই স্কুলকে ।

দ্বিতীয় সেমিফাইনাল খেলায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কোদালিয়া প্রসন্নবঙ্গ হাই স্কুল ১-০ গোলে দক্ষিণ কলকাতা জেলার নাকতলা হাই স্কুল কে পরাজিত করে
ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ।

ফাইনাল খেলায় সুমন ভাওয়াল ১ টি ও দেবরাজ দাস ২টি গোল করে । ফের আরও একবার মধ্যমগ্রাম হাইস্কুল দক্ষিণ কলকাতা জেলার নাকতলা হাই স্কুল কে ৩-০ গোলে পরাজিত করে এই ক্লাস্টারে চ্যাস্পিয়ন শিপ অর্জন করে ।
