প্রেস ক্লাব, কলকাতার উদ্যোগে অরণ্য সপ্তাহে বৃক্ষ রোপণ
deshersamay


কলকাতা: অন্যান্য বছরের মত এবারও প্রেস ক্লাব, কলকাতার উদ্যোগে অরণ্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার প্রেস ক্লাব প্রাঙ্গণে বন মহোৎসব ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাষ্কর ভট্টাচার্য। অরণ্য সপ্তাহ উপলক্ষে উপস্থিত আগ্রহী সদস্যদের রাজ্যের বন দপ্তরের পক্ষ থেকে অনধিক ২টি করে চারাগাছ উপহার দেওয়া হয় ।

কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অরণ্য সপ্তাহ
উপলক্ষে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতামূলক আলোচনা ও চারাগাছ বিতরণের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। রাজ্যের বন ও পরিবেশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই পরিবেশবান্ধব প্রচার-অভিযানের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে গাছ লাগানোর সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হয়।

Tags:
কলকাতা
