Desher Samay
প্রচ্ছদকলকাতাজেলাপশ্চিমবঙ্গউত্তরবঙ্গদেশবাংলাদেশআন্তর্জাতিকই-পেপারফটো গ্যালারিসম্পাদকের পছন্দসরাসরিইউটিউব

সিভিক, গ্রিন পুলিশ, হোমগার্ডদের পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ল,  ঘোষণা নতুন সরকারের: দেখুন ভিডিও

deshersamay

Share article:

সিভিক এবং গ্রিন পুলিশদের পারিশ্রমিক বৃদ্ধি করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সোমবার বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, সিভিক এবং গ্রিন পুলিশদের পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের জন্যও বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রীর ঘোষণা, হোমগার্ড, এনভিএফ কর্মীদের পারিশ্রমিকও মাসে ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়াও সিভিল ডিফেন্স কর্মীদের জন্য মাসে ন্যূনতম ২০ দিন কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। রাজ্য পরিবহণে মাসিক পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। অর্থমন্ত্রী বলেন, ‘প্যারা-টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া রুখতে তাদের মাসিক পারিশ্রমিক পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হবে।’ দেখুন ভিডিও

অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ‘স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক ড্রাইভার ও এজেন্সি মারফত নিযুক্ত ড্রাইভারদের পারিশ্রমিক গত আর্থিক বছরে বৃদ্ধি পেয়েছে। একই ভাবে, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টর ও এজেন্সি মারফত নিযুক্ত কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে মাসে ১৬,০০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে।’

অর্থমন্ত্রীর ঘোষণা, ‘পুলিশ প্রশাসনকে সাহায্য করার কাজে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অবদানের স্বীকৃতি দিয়ে আমি অগস্ট মাস থেকে তাঁদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব করছি। এ ছাড়া, হোমগার্ড ও NVF কর্মীদেরও মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বৃদ্ধি করা হবে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণ এলাকায় পশুচিকিৎসা পরিষেবা দিতে প্রাণীবন্ধু, প্রাণী মিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং অন্যান্য AI কর্মীরা সামনের সারির গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করেন। এঁদের কাজকে স্বীকৃতি দিতে এঁদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি।’

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.