প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কলকাতা বিমানবন্দরে নামতেই অভিষেককে চোর স্লোগান , আদালতের নির্দেশ মেনে যাবেন সিআইডি দফতরে?

deshersamay

Share article:

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে ২০ মিনিটে বিমানবন্দরে নেমেছেন তিনি।

দিল্লি থেকে কলকাতায় পৌঁছতেই অভিষেকের উদ্দেশে উঠল চোর স্লোগান । কিছু না বলেই গাড়িতে উঠেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে ভবানী ভবনে সিআইডি-র দফতরে হাজির হতে হবে। কলকাতা হাই কোর্ট তেমনই নির্দেশ দিয়েছে।

সই জাল কাণ্ডে বেশ কিছুদিন ধরেই সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় । পরপর তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। এদিকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার দিল্লি থেকে ফেরার কথা থাকলেও স্রেফ গ্রেপ্তারির আশঙ্কায় তিনি রাজধানীতেই থেকে গিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হাই কোর্টে ছিল অভিষেকের মামলার শুনানি। সেখানে অভিষেককে রীতিমতো ধমক দেন বিচারপতি কৌশিক চন্দ। কেন বারবার হাজিরা এড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই কড়া ভাষায় বলেন,  “আপনি হাজিরা এড়াচ্ছেন কেন?

কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতেই হবে।” এরপরই অভিষেকের আইনজীবী জানান, রক্ষাকবচ মিললে তিনি হাজিরা দেবেন। সবরকম সহযোগিতাও করবেন। সওয়াল-জবাব শেষে বিচারপতি চন্দ অভিষেককে ২১ দিনের রক্ষাকবচ দেন। তবে সেই সঙ্গে তিনি নির্দেশ দেন, যেখানেই থাকুন না কেন বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেককে। 

রক্ষাকবচ হাতে নিয়ে আদালতের নির্দেশ মেনে এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। তাঁকে দেখা মাত্রই ওঠে চোর স্লোগান। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাধারণত বিমানবন্দরে নেমে বরাবর বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে দেখা যেত অভিষেককে। তবে এদিন একেবারে অন্য মেজাজে। কোনও প্রশ্নেরই জবাব দেননি তিনি। কোনওরকমে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় গাড়িতে ওঠেন তিনি।  অভিষেক বিমানবন্দর থেকে বাড়ি ফেরেন, না সরাসরি ভবানী ভবনে যান, সেটাই দেখার।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন