প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শচীন সিং

deshersamay

Share article:

কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শচীন সিং গ্রেপ্তার। তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত কাউন্সিলারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। নারকেলডাঙা থানার হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। আজই শিয়ালদহ আদালতে তোলা হবে তাঁকে।

মঙ্গলবার বিকেলে নারকেলডাঙা থানার পুলিশকর্মীরা গ্রেফতার করতে যান শচীনকে। সে সময় তাঁর বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান। তাঁরা অভিযোগ তোলেন, বিরোধীদের হুমকি দেওয়া এবং মারধরের ঘটনাতেও শচীন জড়িত।

পুলিশ সূত্রের খবর, ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় শচীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সে বছরই কলকাতার পুরভোটে প্রথম বার তৃণমূলের টিকিট পেয়ে জয়ী হন তিনি। তোলাবাজির অভিযোগের মামলায় শিয়ালদহ আদালতে তোলা হবে তাঁকে। প্রসঙ্গত, এর আগে গত ২৩ মে তোলাবাজির মামলাতেই কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছিল ঠাকুরপুকুর থানারপুলিশ।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন