জবরদখল সরানোর প্রস্তুতি বনগাঁ স্টেশনে : দেখুন ভিডিও
deshersamay



বনগাঁ স্টেশনের একাধিক অংশে দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে হকারদের দোকান ও অস্থায়ী বসবাস গড়ে উঠেছে। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স বা দমকলের গাড়ি ঢোকার ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল। এই পরিস্থিতিতে সক্রিয় হয়েছে রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সমস্ত জবরদখল মুক্ত করতে হবে।

রেলের জমিতে হকাররা কী ভাবে নিয়ম মেনে ব্যবসা করতে পারবেন, সেই নিয়মও স্পষ্ট করা হবে। তবে, হঠাৎ এই নোটিস ঘিরে উদ্বেগ ছড়িয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করা মানুষদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানানলেন , ‘এত অল্প সময়ে কী ভাবে সব সরানো সম্ভব? কয়েক মাস সময় দিলে ভালো হয়। আম তাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই।’ দেখুন ভিডিও

তবে নিত্যযাত্রীদের একাংশ রেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। রেল যাত্রীরা বলেন, ‘এতদিন স্টেশন চত্বর দখল হয়ে থাকায় যাতায়াতে চরম অসুবিধা হচ্ছিল। এখন জবরদখল মুক্ত হলে নির্বিঘ্নে যাতায়াত করা যাবে।’



