সিএএ-তে আবেদন করলেই মিলবে রেশনের সুবিধা, এসআইআর-এ বাদ পড়া উদ্বাস্তু-মতুয়াদের বড় দাবি  খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার : দেখুন ভিডিও

0
7

যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাঁদের আর কোন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে না। তবে এক্ষেত্রে দ্রুত সিএএতে আবেদন করতে হবে। তা না হলে বঞ্চিত হতে হবে। এমনই দাবি, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

মন্ত্রীর কথায়, সিএএ-তে আবেদন করলে সমস্ত সরকারি পরিষেবা অক্ষুন্ন থাকবে ৷ শনিবার বনগাঁ সাংবাদিক বৈঠক করে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া মতুয়া উদ্বাস্তুদের জন্য এমনই কথা জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া৷  তিনি আরও বলেন, “যারা বিদেশি নাগরিক আছেন এখনও সুযোগ সুবিধা পাচ্ছেন তাদের রেশন কার্ডগুলি বাতিল করতে বলা হয়েছে আধিকারিকদের।”

এসআইআর প্রক্রিয়ার ফলে বনগাঁ মহকুমা তথা রাজ্যে বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ পড়েছে ৷ রাজ্য়ে পালাবদল ঘটেছে। জানা গিয়েছে, ভোটার তালিকায় বাতিলদের সরকারি পরিষেবা এবার বন্ধ হয়ে যাবে। ফলে আতঙ্কের মবেড়েছে ৷

বাতিল মতুয়াদের অনেকেই ইতিমধ্যে সিএএ-তে আবেদন করেছেন৷ আবার অনেকেই এখনও আবেদন করেননি ৷ সেই সমস্ত মতুয়া উদ্বাস্তুরা কোন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না বলে এদিন অশোক বাবু জানিয়েছেন। পাশাপাশি তিনি নাম বাদ যাওয়া উদ্বাস্তু মতুয়াদের অতি দ্রুত সিত্রএ কর্ম ফিলাপ করার আবেদেন যানান। দেখুন ভিডিও

মন্ত্রী অশোক কীর্তনিয়ার অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন মতুয়া উদ্বাস্তুদের ভুল বুঝিয়েছিল ৷ সেই সমস্ত মতুয়া উদ্বাস্তুদের বলছি আপনারা দ্রুত সিএএ-তে আবেদন করুন। আর সমস্যা থাকবে না।”

Previous articleনারী নিরাপত্তা নিয়ে জিরো টলারেন্সের ঘোষণা অগ্নিমিত্রার , খুশিতে নারী শক্তিকে নিয়ে নারীর শ্বরীরেই মোদীর ছবি আঁকলেন শিল্পী মোহিনী
Next articleতৃণমূল জেলা সভাপতিকে ‘গুন্ডা’ বলে নিশানা মন্ত্রীর!  ‘ওঁর এখনও অন্নপ্রাশন হয়নি’ ,অশোককে পাল্টা বিশ্বজিতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here