Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আম্বেদকরের জন্মদিনে নিজের ওয়ার্ড থেকে প্রচার শুরু করবেন মমতা ,মনোনয়নপত্র জমা দিতে পারেন ৮ এপ্রিল

deshersamay

Share article:

West Bengal Assembly Election 2026) বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর । তৃণমূল সূত্রে খবর, আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা। ওই দিন কালীঘাটের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবেন তিনি। সেখানেই দাখিল করবেন মনোনয়ন।

মুখ্যমন্ত্রীর এই মিছিলে জোড়াফুল শিবিরের হেভিওয়েট নেতৃত্বের উপস্থিত থাকার কথা। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমারের পাশাপাশি ভবানীপুরের সমস্ত তৃণমূল কাউন্সিলর ওই মিছিলে সামিল হতে পারেন।

ভবানীপুর কেন্দ্রে মমতার প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ে নামছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের (Nandigram) পর এবার ভবানীপুরের মাটিতেও যুযুধান এই দুই পক্ষ। অন্যদিকে, দুই হেভিওয়েটের বিরুদ্ধে বামেদের বাজি শ্রীজীব বিশ্বাস। শ্রীজীব আগেও মমতার বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন।

বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রচার শুরু করে দিলেও, তৃণমূল এখনও বড়সড় কোনও কর্মসূচি নেয়নি ভবানীপুরে। জানা যাচ্ছে, মনোনয়ন পেশের পরেই পুরোদমে প্রচারে ঝাঁপাবে ঘাসফুল শিবির।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ড তথা ৭৩ নম্বর ওয়ার্ডে বাড়তি গুরুত্ব দিচ্ছে দল। সব ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল বিআর আম্বেদকরের জন্মদিনে এই ওয়ার্ডে প্রথম জনসভা করতে পারে তৃণমূল। এরপর ভোটের শেষ দিন পর্যন্ত মিছিল ও সভার সূচি চূড়ান্ত করা হয়েছে।

মমতার সমর্থনে প্রচারে নামবেন দলের শীর্ষ সারির নেতারা। আপাতত সাংগঠনিক কাজ এবং ঘর গুছিয়ে নেওয়ার কাজেই ব্যস্ত স্থানীয় কর্মীরা।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবার রাজ্যে ভোট হচ্ছে দুই দফায়। আগামী ২ এপ্রিল দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। ভবানীপুরে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৯ এপ্রিল। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন