Andhra Pradesh Accident : অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরির সংঘর্ষে ঝলসে মৃত্যু ১৪ জনের

0
14

অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বাস ও টিপার লরির (Tipper Lorry) সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু হল ১২ জনের (Death Toll)। বৃহস্পতিবার ভোরে মার্কাপুরমে (Markapuram) এই দুর্ঘটনাটি হয়।

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৮ বলা হলেও পরে তা বেড়ে ১৪-তে দাঁড়ায়। পুলিশের দাবি, দুর্ঘটনার পর বাসে আগুন (Bus Fire) ধরে যাওয়ায় বহু যাত্রী জীবন্ত পুড়ে যান। মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) নাগরাজু (Nagraju) জানিয়েছেন, “প্রায় আটজন যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা গেছেন। এখনও পর্যন্ত প্রায় ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।”

জানা গিয়েছে, হরিকৃষ্ণ ট্রাভেলসের (Harikrishna Travels) ওই বেসরকারি বাসটি তেলঙ্গানার (Telangana) নির্মল (Nirmal) থেকে নেল্লোরের (Nellore) দিকে যাচ্ছিল। সকাল প্রায় ৬টা নাগাদ টিপার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পরই বাসে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফলে অনেক যাত্রী বেরোনোর সুযোগই পাননি।

জেলা পুলিশ (District Police) সূত্রে খবর, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত (Investigation) করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী (IT Minister) নারা লোকেশ (Nara Lokesh) জানিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার।

সব মিলিয়ে, ভোরবেলার এই দুর্ঘটনায় শোকস্তব্ধ অন্ধ্রপ্রদেশ। আগুনে পুড়ে মৃত্যুর এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তা (Road Safety) নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Previous articleজেলার ইতিহাসে নতুন অধ্যায়- মহিলা ফুটবল লিগ
Next articleমাস্টারস্ট্রোক ইরানের, ভারতের জন্য খোলা হরমুজ়’, মোদীর কাছে ট্রাম্পের ফোন আসার পরেই তেহরান নিল এই বড় সিদ্ধান্ত 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here