Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

২৪ মার্চ থেকে ময়দানে নামছেন তৃণমূলের ‘সেনাপতি’, বুধে নকশালবাড়ি থেকে প্রচার শুরু মমতার? মার্চেই উত্তর-দক্ষিণে ঝোড়ো প্রচার

deshersamay

Share article:

ঠিক আর এক মাস পরেই বাংলায় প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026)। ২৪ মার্চ থেকে ৩১ মার্চ, টানা প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তৃণমূল সূত্রে খবর, আট দিনে ১৩টি জেলায় ঘুরবেন অভিষেক। একই দিনে একাধিক জনসভা, একাধিক জেলায়।

তিনি দলনেত্রী। তিনি প্রার্থীও। একদিকে নিজের হয়ে নামবেন পথে, অন্যদিকে নামবেন অন্যদের হয়েও।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কোন প্রার্থীর হয়ে, কবে, কোথায় প্রচার করবেন, নজর সেদিকেও। আগে জানা গিয়েছিল, মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, বাধ সেধেছে আবহাওয়া। ফলে সূচিতে বদল সামান্য। সূত্রের খবর, মঙ্গলের বদলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু হচ্ছে বুধবার থেকে।

অন্যদিকে, এই ভোটে প্রচার চালাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিধানসভা ভোটের প্রার্থী নন। ফলে তাঁর নিজের হয়ে ভোট চাওয়ার নেই জনগণের কাছে। রয়েছে দলের প্রার্থীদের হয়ে ভোটের আবেদন।

সূত্রের খবর, বুধবার বুধবার নকশালবাড়ি,ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন তিনি। মঙ্গলবার দুপুরের পর উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্ভাবনা তেমনটাই। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বুধবার উত্তরবঙ্গের তিনটি সভা শেষ করার পর দুর্গাপুরে আসবেন তিনি। বৃহস্পতিবার দুর্গাপুর থেকেই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এর জনসভাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট পাঁচটি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । উত্তরে প্রচার শুরু করে, মার্চ মাসেই বাঁকুড়া-পুরুলিয়ার একাধিক বিধানসভায় নির্বাচনী প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর তেমনটাই। 

তৃণমূল সূত্রে এখনও অবধি অভিষেকের যে প্রচার-সূচি জানা যাচ্ছে, প্রথম জনসভা ২৪ মার্চ, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। ২৫ মার্চ দুপুর ১২টায় পশ্চিমমেদিনীপুরের ঘাটালের দাসপুরে জনসভা করবেন তিনি। একই দিনে কেশিয়াড়ি ও নারায়ণগড়ে সভা করবেন অভিষেক। সে দিনই দুপুর ২টোয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কর্মিসভা করবেন। ২৫ মার্চ রাতেই কলকাতায় ফিরবেন অভিষেক।

২৬ মার্চ উত্তরবঙ্গে প্রচার। সে দিন দুপুরে কোচবিহারের নাটাবাড়িতে সভা করবেন তৃণমূলের ‘সেনাপতি’। সেখান থেকে দুপুরেই আরও এক সভা জলপাইগুড়ির ধূপগুড়িতে। দুপুর ২টোয় আলিপুরদুয়ারের কালচিনিতে রোড শো করবেন তৃণমূল সাংসদ। রাতে কলকাতায় ফিরে পরের দিনই অর্থাৎ ২৭ মার্চ ১২টায় ঝাড়গ্রামের বিনপুরে সভা করবেন তিনি। দুপুর ২টোয় পাঁশকুড়া পূর্বে সভা।

একই দিনে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা রয়েছে। সন্ধেয় কলকাতা ফিরে ২৮ মার্চ দুপুর ১২টায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, তপনে সভা করবেন। সে দিনে দুপুর ১টায় মালদার মানিকচকে সভা করবেন তিনি। সেখান থেকে মুর্শিদাবাদের সাগরদিঘি।

২৯ মার্চ দুপুর ১টায় বীরভূমের দুবরাজপুরে সভা অভিষেকের। এর পর দুপুর ২টোয় মুর্শিদাবাদের নওদায় সভা করবেন। সেখান থেকে বিকেল ৪টেয় দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি। ৩০ মার্চ দুপুর ১টায় পুরুলিয়ার বাঘমুণ্ডিতে সভা করবেন। সেখান থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রিভিউ বৈঠক। সন্ধেয় কলকাতায় ফিরে ৩১ মার্চ আবার কোচবিহারের শীতলকুচিতে সভা। একই দিনে জলপাইগুড়ির রাজগঞ্জ, আলিপুরদুয়ারের ফালাকাটায় সভা সেরে সন্ধেয় ফিরবেন কলকাতায়।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন