বিকশিত ভারত গড়তে মতুয়া সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠাকুরনগর মতুয়াধামে পুজো দিয়ে বললেন রাজ্যপাল আর এন রবি  : দেখুন ভিডিও

0
130

সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেছেন আর এন রবি। দায়িত্ব নেওয়ার পর কলকাতার বাইরে তাঁর প্রথম সফর হল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। সেখানে বর্তমানে চলছে মতুয়া মহা ধর্ম মেলা। শুক্রবার দুপুরে রাজ্যপাল ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেন এবং পরে নাটমন্দিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

নাটমন্দিরে দেওয়া বক্তব্যে রাজ্যপাল আর এন রবি বলেন, শিক্ষাপাঠ্যক্রমে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের বাণী ও চিন্তাধারাকে আরও বেশি করে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি মতুয়া ভক্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিকশিত ভারত গড়ার কাজে মতুয়া সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরিচাঁদ ঠাকুরের চিন্তাভাবনা আধুনিক ভারত নির্মাণে অনেক কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

রাজ্যপালের এই সফরে ঠাকুরবাড়ি চত্বরে মতুয়া ভক্তদের মধ্যে দেখা গেছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা। অনেকেই বলছেন, রাজ্যপালের আগমন মতুয়া সম্প্রদায়ের প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতীক। দেখুন ভিডিও

https://youtu.be/r49bk5_zGuE?si=_zhL-T66PifFCChn

এ প্রসঙ্গে ঠাকুরবাড়ির অন্যতম প্রতিনিধি শান্তনু ঠাকুর জানান, “মতুয়া মহা ধর্ম মেলায় রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়ে আমরা চিঠি দিয়েছিলাম। তিনি সাড়া দিয়ে এখানে এসেছেন। এতে আমরা মতুয়া ভক্তরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

রাজ্যপাল আর এন রবির এই সফরটি শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং মতুয়া সমাজের সঙ্গে রাজ্য প্রশাসনের নতুন সম্পর্কের সূচনা হিসেবেও দেখা হচ্ছে। মেলায় উপস্থিত হাজার হাজার ভক্ত এই ঘটনাকে ইতিবাচক বলে মনে করছেন।‌

Previous articleবনগাঁ উত্তর কেন্দ্রে অশোকের বিরুদ্ধে তৃণমূলের বাজি বিশ্বজিৎ ,  রণকৌশল ঠিক করতে বৈঠক: দেখুন ভিডিও
Next articleইদের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর মুখে SIR, নিশানায় প্রধানমন্ত্রী, বাংলার সম্প্রীতি অটুট থাকবে: অভিষেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here