Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁ উত্তরে বিশ্বজিৎ , দক্ষিণে  নতুন মুখ ঋতুপর্ণা’য় ভরসা রাখল তৃণমূল , মতুয়া গড়ের চার বিধানসভা কেন্দ্রে বিজেপি ও শাসকদলের সঙ্গে জোর টক্করে বামেরাও দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময: বনগাঁর মতুয়া গড়ের চার বিধানসভা কেন্দ্রে বিজেপি ও শাসকদলের সঙ্গে জোর টক্কর দিতে পুরোনোদের সঙ্গে নতুন মতুয়া মুখকে প্রার্থী করে বাজিমাত করতে সোমবারই ভোট যুদ্ধের ময়দানে পা রেখেছে বাম নেতৃত্ব । মঙ্গলবার বিকালে বনগাঁর মতুয়া গড়কে পাখির চোখ করে ২৬ এর ভোট যুদ্ধে বাজিমাত করতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া গড়ের প্রার্থিদের নাম ঘোষণা করতেই ভোট প্রচারে নেমে পড়লেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থি বিশ্বজিৎ দাস ও দক্ষিণের নতুন মুখ ঋতুপর্ণা আঢ্য ।

মঙ্গলবার বিকালে বনগাঁ শহরে বিশাল মিছিল করে শুরু করলেন ভোটের প্রচার । দেখুন ভিডিও

সোমবার উত্তর ২৪ পরগনা জেলার প্রথম পর্যায়ের ২০টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এর মধ্যে ১৫টি কেন্দ্রের প্রার্থী দিয়েছে সিপিএম। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছে তিনটি কেন্দ্রে। আর দু’টি আসন পেয়েছে সিপিআই। এ দিনই জেলার সাত বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেও তিন বিধানসভা কেন্দ্রে নতুন মুখের উপরে ভরসা রেখেছেন বিজেপি নেতৃত্ব।

সার-এর ধাক্কায় বনগাঁর মতুয়া গড়ে চার বিধানসভা কেন্দ্রে বাদ গিয়েছে ৩৬ হাজার ৯০১ জনের নাম। এর মধ্যে ৯০ শতাংশ মতুয়া সম্প্রদায়ের। বিচারাধীন ভোটারের সংখ্যা ৬১ হাজার ৪৮০। বেনাগরিক হওয়ার আশঙ্কা বেড়েছে মতুয়াদের মধ্যে। গত বিধানসভা নির্বাচনে বনগাঁ মহকুমায় চার কেন্দ্রেই মতুয়ারা উজাড় করে ভোট দিয়েছিলেন বিজেপিকে। বাগদা, বনগাঁ উত্তর, দক্ষিণ এবং গাইঘাটা কেন্দ্রে বিজেপি জেতে। এ বার সার নিয়ে ক্ষোভের পরিমণ্ডলে মতুয়া ভোট অঙ্ক শাসক দল থেকে বাম, রাম সব পক্ষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনিতেই বনগাঁর চার কেন্দ্র তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। বাগদা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন গৌর বিশ্বাস। তাঁর বাবা কমলাক্ষী বিশ্বাস ছিলেন পাঁচবারের ফরওয়ার্ড ব্লক বিধায়ক। পেশায় স্কুল শিক্ষক মতুয়া গৌর আগেও প্রার্থী হয়েছিলেন।

বনগাঁ উত্তর কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছেন পীযূষকান্তি সাহা। তিনিও তফসিলি মুখ। বনগাঁর সুভাষনগর জীবনস্মৃতি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক পীযূষ সোমবার বিকেলেই বনগাঁর পার্টি অফিস থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করে দেন। বনগাঁ দক্ষিণে প্রার্থী হয়েছেন সিপিএমের আশিস সরকার। তিনি নতুন মতুয়া মুখ। গাইঘাটা থেকে সিপিআই প্রার্থী হয়েছেন পেশায় চিকিৎসক সজল বিশ্বাস। তিনিও মতুয়া। বামেরা এ বার বাগদা, বারাসত এবং জগদ্দল কেন্দ্র ফরওয়ার্ড ব্লককে ছেড়েছে। বারাসত কেন্দ্রে প্রার্থী হয়েছেন নতুন মুখ হেমন্ত দাস। জগদ্দলে প্রার্থী পারভেজ আহমেদ খান। পীযূষকান্তি সাহা বলেন, ‘এ বার বনগাঁর মতুয়া অধ্যুষিত কেন্দ্রে বাম প্রার্থীরা জোর লড়াই দেবেন।’
বনগাঁর মতুয়া গড়ের চার বিধানসভা কেন্দ্রে বাম বিজেপি ও শাসকদলের সঙ্গে জোর টক্কর যে হতে হতে চলেছে তা বলাই বাহুল্য ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন