West Bengal Assembly Election 2026 CPIM-এর প্রার্থী তালিকা প্রকাশ, লড়ছেন মীনাক্ষী, বিকাশরঞ্জন, দীপ্সিতা, কলতান
deshersamay


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন, ২০২৬-এ বাংলায় দু’দফায় ভোট হবে। ২৩ এপ্রিল ও ২৬ এপ্রিল রাজ্যে নির্বাচন হবে। ফল ঘোষণা আগামী ৪ মে।

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (cpim candidate list)। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরের দিনই প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। রবিবারই কাঁচরাপাড়ার দলীয় সভা থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছিলেন সোমবারই প্রার্থীতালিকা (left front candidate list) প্রকাশ করা হবে। সেই মতো এ দিন আলিমুদ্দিন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে।

দমদম: ময়ূখ বিশ্বাস
রাজারহাট-নিউটাউন: সপ্তর্ষি দেব
বরানগর: সায়নদীপ মিত্র
পানিহাটি: কলতান দাশগুপ্ত
উত্তর দমদম: দীপ্সিতা ধর
কালীগঞ্জ: সাবিনা ইয়াসমিন ( তমন্নার মা)
নোয়াপাড়া: গার্গী চট্টোপাধ্যায়
খড়দা: দেবজ্যোতি দাস
কামারহাটি: মানস মুখোপাধ্যায়
কাকদ্বীপ: নারায়ণ দাস
বারুইপুর পূর্ব: স্বপন নস্কর
সাতগাছিয়া: গৌতম পাল
বিষ্ণুপুর: শ্যামল দল
কসবা: দীপু দাস
যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য

সোনারপুর উত্তর: মোনালিসা সিনহা
বেহালা পশ্চিম: নীহার ভক্ত
মহেশতলা: সায়ন ব্যানার্জি
বেলেঘাটা: পারমিতা রায়
উদয়নারায়ণপুর: ষষ্ঠী মাজি
উত্তরপাড়া: মীনাক্ষি মুখোপাধ্যায়
শ্রীরামপুর: নবনীতা চক্রবর্তী
সিঙ্গুর: দেবাশিস চট্টোপাধ্যায়
চন্দননগর: মনীষ পন্ডা
আরামবাগ: বীথিকা পন্ডিত
হরিপাল: সৌমেন মুখোপাধ্যায়
চন্ডীপুর: রীতা দাস
পটাশপুর: সৈকত গিরি

কাঁথি উত্তর: সুতনু মাইতি
কাঁথি দক্ষিণ: তেহরান হুসেন
রামনগর: অশোক কুমার মাইতি
দাঁতন: শ্যামলকান্তি দাস পট্টনায়েক
ঝাড়গ্রাম: অর্জুন মাহাতো
কেশিয়ারি: মলিনা মুর্মু
খড়্গপুর সদর: মধুসূদন রায়
নারায়ণগড়: তাপস সিনহা
ডেবরা: সুমিত অধিকারী
ঘাটাল: শান্তিনাথ সাতিক
ঘাটাল: শান্তিনাথ সাতিক
বাঁকুড়া: অভয়ানন্দ মুখোপাধ্যায়
রঘুনাথপুর: গণেশ বাউরি
রানিবাঁধ: দেবলীনা হেমব্রম
কোতুলপুর: রামচন্দ্র রায়
সোনামুখী: অজিত রায়
খণ্ডঘোষ: রামজীবন রায়
বর্ধমান দক্ষিণ: সুদীপ্ত গুপ্ত

রায়না: সোমনাথ মাঝি
মেমারি: কৃষ্ণেন্দু ভদ্র
ভাতার: হাসিনা খাতুন
পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা
কাটোয়া: সঞ্জিত দাস
মঙ্গলকোট: মীরাজ আলম
আউশগ্রাম: চঞ্চল মাঝি
পাণ্ডবেশ্বর: প্রবীর মণ্ডল
দুর্গাপুর পূর্ব: সীমন্ত চট্টোপাধ্যায়
দুর্গাপুর পশ্চিম: প্রভাস সাঁই
জামুরিয়া: মহম্মদ সাব্বির হুসেন
আসানসোল: শিল্পী চক্রবর্তী
প্রথম দফায় মোট ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি আসনগুলির প্রার্থীদের নামও আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিমান বসু। প্রথম দফায় প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছেন ২৮ জন মহিলা।

আগের দিনই বিমান বসু বলেছিলেন, ‘জোট নিয়ে বোঝাপড়া করছি। বামফ্রন্ট গত ভাবে হচ্ছে এবং একটা হচ্ছে বামফ্রন্টের সহযোগী। বামপন্থার পুনরুত্থান আমরা করতে চাই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি-তৃণমূল বিরোধী সব শক্তিকে একজায়গায় করাই আমাদের লক্ষ্য।’
