Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার সিপি বদল কমিশনের

deshersamay

Share article:

ভোটের মুখে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে রদবদল। ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বদলের পরে এ বার কলকাতার সিপি ও রাজ্য পুলিশের ডিজি বদল করল নির্বাচন কমিশন। সরানো হলো কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। নতুন সিপি হলেন ১৯৯৬ সালের ব্যাচের IPS অজয়কুমার নন্দা। পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি ও আইজিপি হলেন ১৯৯২ সালের ব্যাচের IPS সিদ্ধিনাথ গুপ্তা।

রবিবার বিকেলে বাংলায় বিধানসভা ভোটের (West Bengal Election 2026) দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। তার পর রাত ১২টার আগেই রাজ্যের পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পাণ্ডে ও কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতীম সরকারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন (DG CP Change)।

সোমবার সকাল হতেই পরিবর্ত দুই পুলিশ কর্তার নাম জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)।

রাজ্য পুলিশের নতুন ডিজি করা হয়েছে আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে। সুপ্রতীম সরকারকে সরিয়ে কলকাতা পুলিশের নতুন কমিশনার করা হয়েছে সিনিয়র আইপিএস অফিসার অজয় নন্দাকে।পাশাপাশি, ADG আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে।

সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য পুলিশের ডিজি পদের জন্য যোগ্য ছিলেন। তাঁর নাম নিয়ে আগেও আলোচনা হয়েছিল। কিন্তু নবান্ন শেষমেশ তাঁকে ডিজি পদের জন্য বেছে নেয়নি। অজয় নন্দাও সৎ এবং একনিষ্ঠ বলে পরিচিত। তবে নন্দাও নবান্নের গুডবুকে ছিলেন না। তাই তাঁকে লঘুতর দায়িত্বে রাখা হয়েছিল।

রবিবার ভোট ঘোষণার পরপরই রাজ্যের মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নয়াদিল্লির নির্বাচন সদনের নির্দেশ অনুযায়ী, আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (১৯৯৩ ব্যাচ) পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সিনিয়র আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষকে (১৯৯৭ ব্যাচ) স্বরাষ্ট্র সচিব তথা প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানো হয়েছে।

রবিবার রাতে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর থেকে তখনও মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর উদ্দেশে পাঠানো চিঠিতে জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই নির্দেশে স্পষ্ট ভাবে আরও বলা হয় যে এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট অফিসাররা দায়িত্ব গ্রহণ করেছেন কি না তার রিপোর্ট ১৬ মার্চ অর্থাৎ সোমবার বিকেল ৩টের মধ্যে কমিশনকে জানাতে হবে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন