Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

BJPবিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে অশান্ত বনগাঁ , পুলিশের লাঠিচার্জের অভিযোগ

deshersamay

Share article:

দেশের সময় , বনগাঁ : বিধানসভা ভোটের আগে বাংলা জুড়ে শুরু হয়েছে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ । দিকে দিকে রথ বেরিয়েছে বিজেপির। বৃহস্পতিবার কোথাও সেই রথযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ, কোথাও আবার প্রস্তুতিপর্বে পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগ। সব মিলিয়ে সরগরম বিজেপির এই কর্মসূচি।

বৃহস্পতিবার বনগাঁয় বিজেপির পরিবর্তন বাইক র‍্যালিতে পুলিশি বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বনগাঁ মেদিয়াপাড়া এলাকার যশোর রোড থেকে র‍্যালি শুরু হয়ে চাকদা রোডের গোপালনগর থানার পোলতা এলাকায় গিয়ে শেষ হয়। সেই র‍্যালিতে পুলিশি বাধাদানের অভিযোগ ঘিরে সরগরম হয় এলাকা। বিজেপি নেতা দেবদাস মণ্ডল জানান, মেদিয়াপাড়া এলাকা দিয়ে র‍্যালি শুরু হওয়ার সময়ে পুলিশ জানায়, এই র‍্যালির অনুমতি নেই। পরে যদিও র‍্যালি করেন তাঁরা।

পাশাপাশি বিজেপির পরিবর্তন যাত্রার বাইক মিছিলে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা ধাক্কাধাক্কির ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় বনগাঁর গাড়াপোতা বাজারে এলাকায়৷ 

জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরের পর গাড়াপোতা এলাকায় বনগাঁ বাগদা সড়কে বিজেপি কর্মী সমর্থকরা বাইক মিছিল করবে বলে জড়ো হয়েছিলেন৷ তাঁদের কাছে লিখিত কোনও অনুমতি না থাকায় পুলিশ মিছিল করতে বাধা দেয়। অভিযোগ, এর পরেই উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে বনগাঁ বাগদা সড়কের উপর বসে পড়েন৷ শুরু হয় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা৷ বিজেপির অভিযোগ, সেই সময় পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের লাঠি দিয়ে মারধর করে। যদিও পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের ওপরেই পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ আনে৷

জানা গিয়েছে, এদিন মিছিল শুরু হওয়ার আগে বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বিজেপি নেতা-কর্মীদের কাছে অনুমতিপত্র চাওয়া হয়৷ আর তা না থাকায় মিছিল বন্ধ করতে বলে পুলিশ৷ এরপরেই শুরু হয় অশান্তি। 

যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি যে উশৃঙ্খল দল এটাই তা সবচেয়ে বড় প্রমাণ৷ ওরা আইন মানে না ওরা অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করে না৷ এসআইআর তালিকা বেরনোর পর নির্বাচনে ভরাডুবি হবে বুঝতে পেরে ওরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে৷

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন