

গ্রাম- শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে,
রাস্তা মানেই অবারিত নদী, গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা । সুখ,দুঃখ, আর ঘরে ফেরা নিয়ে যদি……
গান লেখা হয়, গানের শরীরে গ্রাম-শহরের ছবি ভাসে।

আধুনিকতায় এই গ্রাম শহরেরর যত কষ্ট ঢেকে থাকে নিয়ন আলোয় , স্বপ্নগুলো লুকিয়ে থাকে আঁধারে । আবার শীত – কুয়াশার চাদরের আড়ালে লুকিয়ে থাকে আনন্দও । এমনই গ্রাম ও শহর ইছামতির তীরে বনগ্রাম’ কে নিয়ে গান বাঁধলেন বনগাঁরই ছেলে অমর্ত্য বিশ্বাস ।

‘শহর থেকে দূরে ‘ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন বনগাঁর মেয়ে স্বর্ণালী সরকার। সুর দিয়েছেন বিকাশ সাধুখাঁ, মডেল – অর্পিতা বনিক,সৌজন্যে: ঘুঙ্গট বুটিক গানটি খুব শীঘ্র প্রকাশিত হবে’দেশের সময়’ ইউটিউব চ্যানেল -এ । দেখুন ভিডিও





