Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ,কম্পনের উৎসস্থল মায়ানমার , হাওড়া সহ কয়েক সেকেন্ডের স্থায়ী কম্পন বনগাঁ সীমান্তেও

deshersamay

Share article:

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, হাওড়া সহ কিছু এলাকা, কয়েক সেকেন্ডের স্থায়ী হল কম্পন। রাত প্রায় ৯টা ১০ নাগাদ কম্পন অনুভূত হয় বেশ কিছু অঞ্চলে।
পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। তবে কোনও ক্ষয়ক্ষতি বা কারও আহত হওয়ার খবর মেলেনি।

এই কম্পনের প্রভাব সীমান্ত পেরিয়েও পড়েছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়াতেও ভূমিকম্পের খবর মিলেছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরও দু’দফায় কেঁপে উঠেছিল কলকাতা-সহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ২০২৫ সালের জানুয়ারিতে নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার প্রভাব পড়েছিল বিহারের মধুবনী-সহ একাধিক এলাকায়। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশ, চিন ও ভুটানেও।

সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছে। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানায়, কম্পনের মাত্রা ছিল ৪.৬। তবে হতাহত বা সম্পত্তির ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় কম্পনেও কলকাতা বা পারিপার্শ্বিক এলাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন