Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বারাসতের বিদ্যাসাগর মঞ্চে চৌধুরী সুধীরথের ‘কালজয়ী ২য় খন্ড’ বই প্রকাশ : দেখুন ভিডিও

deshersamay

Share article:
মিলি দাস , দেশের সময়

বারাসত :প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সংগীতের পর বিশিষ্ট গুণীজন সমাবেশের মধ্য দিয়ে ১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায়  উত্তর ২৪ পরগনার বারাসতের বিদ্যাসাগর মঞ্চে চৌধুরী সুধীরথের ‘কালজয়ী ২য় খন্ড’ বইটির আনুষ্ঠানিক ভাবে  প্রকাশিত হল।

এদিন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তিলোত্তমা মজুমদার, গবেষক তথা অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন, কবি স্বপন চক্রবর্তী, কবি মিলি দাস, শিল্পী সুশান্ত সরকার,প্রকাশক অধ্যাপক অমলেন্দু দেবনাথ,অধ্যাপক ডঃ রুপক কর্মকার ও পুত্র তাপস চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিবর্গ। কী বললেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার দেখুন ভিডিও

চৌধুরী সুধীরথ , অবিভক্ত ভারতের চট্টগ্রাম জেলার পটিয়া থানা বর্তমানে চন্দনাইশ থানার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম করেন। ইতিহাসের পাতা থেকে সমগ্র পৃথিবীর ব্রিটিশ রাজতন্ত্র থেকে শুরু করে চীনা বিপ্লব, ভারত আবিষ্কারের নেশাই কলম্বাস, কমরেড মনোরমা মাসিমা, কুখ্যাত হিজলী হত্যাকান্ড, মৃত্যুঞ্জয়ী যতীন দাস, মার্টিন লুথার সর্ষের মধ্যে ভূত, একুশের সেই দিনটি, সেই আপেল গাছটি এখনো বেঁচে আছে, পানামা খাল হস্তান্তর, গান্ধীজী ও সুভাষ, প্রাচ্য ও পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞান, দর্শন,সামাজিক, রাজনৈতিক, ইতিহাস মন্থন করে বহু প্রবন্ধ নিবন্ধ নিয়ে এই গ্রন্থটি মনীষা গ্রন্থালয় থেকে প্রকাশিত হয়েছে।

চৌধুরী সুধীরথের ছেলে তাপস চৌধুরী তার বাবার এই গ্রন্থের মধ্য দিয়ে বার্তা দিতে চেয়েছেন অখণ্ড ও খণ্ড ভারতের ইতিহাসের অজস্র বিস্মৃত ছবি জীবন্ত হয়ে আছে এই গ্রন্থে যা বর্তমান প্রজন্মের মানুষের শুভ বুদ্ধির উদ্রেগ ঘটাতে সাহায্য করবে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন