Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangladesh: ভারতকে খণ্ড করার হুমকি! দেশে নো এন্ট্রি বাংলাদেশিদের

deshersamay

Share article:

ভারতের হাই কমিশনে হামলার হুমকি,
সেভেন সিস্টার্স কে আলাদা করে দেওয়া হুঙ্কার বাংলাদেশি নেতাদের। এই আচরণ বরদাস্ত করল না ভারত । এবার কড়া পদক্ষেপ।

বুধবার থেকেই বাংলাদেশে বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ক্রমাগত বিচ্ছিন্নতাবাদীদের হুমকি ও উসকানিমূলক মন্তব্যের পরই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত। বুধবার দুপুর ২টো থেকে নিরাপত্তার কারণে এই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়। কবে ফের ভিসা সেন্টার খুলবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। নিরাপত্তার কারণেই ভারত সরকারকে ভিসা সেন্টার বন্ধ করতে হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রের ওয়েবসাইটেও এ কথা উল্লেখ করা হয়েছে।

যাদের ভিসার আবেদনের জন্য বুধবারের অ্য়াপয়েন্টমেন্ট ছিল, তাদের পরে একদিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।

ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকায়, স্বাভাবিকভাবেই ভারতে আসতে চাওয়া বাংলাদেশিরা সমস্যায় পড়বে। যারা ভারতে এসে, এখান থেকে অন্য দেশের ফ্লাইট ধরেন, তারাও চরম সমস্যায় পড়বেন ।

প্রসঙ্গত, গতকালই বিদেশ মন্ত্রকের তরফে ভারতে বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো হয়। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ক্রমে যে অবনতি হচ্ছে, সে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে হাই কমিশনে হামলার হুমকি এবং  ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য কেড়ে নেওয়ার যে হুমকি দিয়েছেন বালাদেশের এনসিপি নেতা, তার তীব্র প্রতিবাদ জানায় ভারত।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন