Earthquake : ভূমিকম্প! দুলে উঠল কলকাতা সহ একাধিক জেলায় থরথর করে কাঁপল সবকিছু,উৎসস্থল বাংলাদেশ
deshersamay


কলকাতায় ভূমিকম্প। জোরাল ভূমিকম্প অনুভূত হল কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। সকাল ১০টা ৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। একের পর এক কম্পন অনুভূত হয়। টানা ১৮ সেকেন্ড ধরে কম্পন বোঝা যায়। রিখটার স্কেলে মাত্রা ৫.৭। জানা গিয়েছে উৎসস্থল বাংলাদেশ। বাংলাদেশের সময় তখন ১০টা ৩৮।

ভূমিকম্পের এপিসেন্টার ছিল বাংলাদেশের নরসিংদী জেলার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্প সেখানে অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এটি GFZ-র (German Research Centre for Geosciences) রিপোর্টে জানানো হয়েছে।
A magnitude 5.6 earthquake took place 13km SSW of Narsingdi, Bangladesh at 04:38 UTC (7 minutes ago). The depth was 10km and was reported by GFZ. #earthquake #earthquakes #Narsingdi #Bangladesh pic.twitter.com/spPI3igavE
— Earthquake Alerts (@QuakeAlerts) November 21, 2025

কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুরে জোরাল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস এখনও জানা যায়নি। অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। বহুতল, অফিসগুলি ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় লোকজনকে।




