Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Durga Poster ইছামতী নদী সংস্কারের দাবিতে দুর্গার সাজে বনগাঁর তরুণী ,সেই পোস্টারের নিজস্বী ছবি ভাইরাল : দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় , বনগাঁ :কচুরিপানা, শ্যাওলায় ভরে যাওয়ায় গতি রুদ্ধ হচ্ছে ইছামতীর I তার জন্য দেবী দুর্গাও যেন বিষন্ন I সেই নদী সংস্কারের দাবিকে সামনে রেখে দুর্গার সাজে প্রতীকী পোস্টার তৈরী করলেন বনগাঁর তরুণী অর্পিতা বনিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পোস্টারটি পৌঁছে দিতে চান তিনি । সেই লক্ষ্যে গত রবিবার নীলদর্পণ অভিটোরিয়াম -এ বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের হাতে তুলে দিয়েছেন পোস্টার টি । বহু মানুষের সামনে তাঁর বার্তা প্রাণ ফিরে আসুক ইছামতীতে।

এরপর পুরপ্রধান ঘোষণা করেন এবার শহরের ১০৯ টি দুর্গা পুজো মন্ডপে এই পোস্টার রেখে সেখানে সেলফি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ইছামতী নদী সংস্কারের দাবি রাখতে আহ্বান জানান বনগাঁর সাধারণ মানুষের কাছে ।

বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় সেই দুর্গা পোষ্টারের সামনে দাঁড়িয়ে সেলফী তুলতে দেখা গেল পুরপ্রধান ও ১০ জন কাউন্সিলর সহ পথ চলতি সাধারণ মানুষদেরকে।মুখ্যমন্ত্রীর কাছে সকলের একটাই দাবি ইছামতী নদী সংস্কার হোক , ফের প্রাণ ফিরে আসুক ইছামতীর । দেখুন ভিডিও

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন