Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangaon News ১৮ আগষ্ট বনগাঁয় স্বাধীনতা দিবস পালিত হল

deshersamay

Share article:
রাহুল দেবনাথ,দেশের সময়:

বনগাঁঃ সারাদেশে যখন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা তোলা হয,় তখন ১৫ আগস্ট এর পাশাপাশি ১৮ আগস্টে আলাদা করে ভারতের জাতীয় পতাকা তোলা হয় বনগাঁয়। গত বেশ কয়েক বছর ধরে ঐতিহ্যের এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে আসছেন বনগাঁ আদালতের আইনজীবীরা।

উত্তর ২৪ পরগনার বনগাঁ আদালত চত্বরে সোমবার ১৮ আগস্ট পালন করা হলো স্বাধীনতা দিবস। এদিন আদালতের আইনজীবী সহ ল’ ক্লার্ক এবং আদালতে আশা সাধারণ মানুষের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও মাল্যদান করা হয়।

কিন্তু কেন ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়? ইতিহাস বলছে, ১৯৪৭ সালের স্বাধীনতার সময় বাংলার বিভাজন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। র‍্যাডক্লিফ কমিশনের তৈরি সীমান্তরেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ১৭ আগস্ট, আর কার্যকর হয় ১৮ আগস্ট থেকে। সেই দিনেই বাংলার বহু মানুষ প্রথম বুঝতে পারেন, কে ভারতবর্ষে থাকলেন আর কে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেন। সীমান্তবর্তী বনগাঁ-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় সেই দিনটিই স্বাধীনতার বাস্তব দিন হিসেবে চিহ্নিত হয়ে যায়। তাই এখানকার মানুষ আজও ১৮ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেন। আজকের এই উদ্‌যাপন সেই ইতিহাসকেই নতুন প্রজন্মের কাছে স্মরণ করিয়ে দিল।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০ বছরের ইংরেজ শাসনের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতবর্ষকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। সেদিন যখন ভারতের সর্বত্র জাতীয় পতাকা তোলা হলো তখন দেখা গেল বনগাঁ বাংলাদেশের যশোর জেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশভাগের এই সীমারেখার ম্যাপ তৈরি করার দায়িত্বে ছিলেন জেনারেল র‍্যাডক্লিফ সাহেব। তার তৈরি সেই ম্যাপ দেখে হতাশ হয়ে পড়েন বনগাঁর মানুষ। এটা ভুলবশত হয়েছে এটা বুঝতে পেরে তখনকার বনগাঁর ম্যাজিস্ট্রেট সি কুইন সাহেবের মাধ্যমে খবর পৌঁছায় দিল্লিতে।

এরপর ১৭ আগস্ট রাতে বেতার যন্ত্রের মাধ্যমে ঘোষণা করা হয় যে বনগাঁ যশোর নয় স্বাধীন ভারতের ২৪ পরগনার অন্তর্ভুক্ত করা হলো। এর পরদিন অর্থাৎ ১৮ আগস্ট সকালে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রথম স্বাধীন ভারতের পতাকা তোলা হয় । সেই দিনটিকে স্মরণ করে আজও বনগাঁ আদালত চত্বরে ১৮ আগস্ট আলাদা করে ভারতের জাতীয় পতাকা তোলেন বনগাঁ আদালতের আইনজীবীরা।

বনগাঁ ল ইয়ার্স এসোসিয়েশনের সম্পাদক সমীর দাস এ সম্পর্কে বলেন, বনগাঁর ইতিহাসে এমন একটি দিনকে আমরা স্মরণ করতে পেরে নিজেরা গর্বিত হই। আর তাই প্রতি বছর একইরকমভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয় ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন