Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Guajarat Bridge Collasped  ভয়াবহ দুর্ঘটনা,মোদীর গুজরাতে হুড়মুড়িয়ে ভাঙল সেতু, মৃত ৯ , আহত বহু

deshersamay

Share article:

বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল গুজরাত।প্রবল বৃষ্টিতে গুজরাট ভেঙে পড়ল ৪৫ বছরের পুরোনো ব্রিজ। আচমকা খেলনা গাড়ির মতো ব্রিজের ভাঙা অংশ দিয়ে নদীতে ছিটকে পড়ল গাড়িগুলি। ভদোদরা গম্ভীরা ব্রিজের একাংশ ভেঙে মহীসাগর নদীতে চোখের নিমিষে তলিয়ে যায় পাঁচটি গাড়ি। বুধবার সকালের ওই দুর্ঘটনায় কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী বাহিনী । উদ্ধার কাজ চলছে। তবে গম্ভীরা ব্রিজ ধসে আনন্দ, বরোদা, ভারুচ  ও অঙ্কালেশ্বরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা অবরুদ্ধ, যানবাহন পুরোপুরি থেমে গিয়েছে। প্রশাসন এখন বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা করছে।

এই ঘটনা থেকে প্রশ্ন ওঠে – যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে একটি সেতু দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক প্রচারে নেমেছিল, প্রশাসনকে আক্রমণ করেছিল, সেখানে নিজেদের ‘নয়নের মণি’ গুজরাতে একের পর এক ব্রিজ দুর্ঘটনার দায় কার? এর আগে মোরবি (Morbi) সেতু দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনার ক্ষত এখনও শুকায়নি। 

তার মধ্যেই গম্ভীরা সেতু বিপর্যয় আবারও প্রমাণ করে, বিজেপির তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার কেবল বিজ্ঞাপনে সফল, কাজে নয়। গুজরাতকে মডেল হিসেবে তুলে ধরা হলেও সেই রাজ্যের পরিকাঠামো এতটাই দুর্বল যে ভারী বৃষ্টি হলেই ভেঙে পড়ছে সেতু।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন