Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

গুরুতর অসুস্থ সৌগত রায়, ভর্তি করা হল কলকাতার বেসরকারি হাসপাতালে

deshersamay

Share article:

রবিবার দুপুরে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর, গত কয়েকদিন তিনি একাধিক সমস্যায় ভুগছিলেন। এদিন শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, বেসরকারি ওই হাসপাতালের ৬০৯ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতালে ভর্তি করানোর পর ইতিমধ্যেই তাঁর এমআরআই, সিটি স্ক্যান করা হয়েছে।

তৃণমূল সাংসদের চিকিৎসায় গঠন করা হয়েছে মাল্টিডিসেপ্লিনারি টিম। জানা গিয়েছে, কিছু নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে তাঁর। পাশাপাশি, আচ্ছন্ন এবং অসংলগ্ন ভাব রয়েছে। শনিবার বিকেল থেকে ঘন ঘন বাথরুমেও যাচ্ছেন। হাসপাতাল সূত্রে খবর, ডিমেনশিয়ার সমস্যা রয়েছে তৃণমূল সাংসদের। প্রসঙ্গত, কিছুদিন আগে কামারহাটি পৌরসভার অন্তর্গত ন’ নম্বর ওয়ার্ডে এক শিব মন্দিরে অনুষ্ঠানে গিয়েছিলেন।

সেখানেই অসুস্থ হয়ে পড়েন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। তৎক্ষণাৎ তাঁকে বেলঘরিয়া রথতলা মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, হাসপাতালে পরীক্ষায় হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে বর্ষীয়ান সাংসদের। চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই বসানো হয় পেসমেকার। এর আগে, মার্চ মাসে, লোকসভার অধিবেশনের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন