Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Border বাগদা সীমান্তে উষ্কানি ,কাঁটাতার দিতে বাধা বিজিবির : দেখুন ভিডিও

deshersamay

Share article:
রাহুল দেবনাথ , দেশের সময়

বাগদা : দীর্ঘ জমি জটিলতা কাটিয়ে অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার বয়রা সীমান্তে সম্প্রতি প্রায় পাঁচ কিলোমিটার জায়গায় কাঁটাতার বসানোর কাজ শুরু করেছিল বিএসএফ। এই কাজের জন্য একটি ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে । কিছুদিন আগে কাঁটাতার বসানোর সেই কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। যে জমিতে কাঁটাতার বসানো হবে সেই জমিতে মাটি ফেলার কাজ শুরু করা হয়।

অভিযোগ বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বিওপির কুলোনন্দপুর এলাকায় মাটি ফেলার কাজ শুরু করতেই বাধা দেয় বাংলাদেশের বিজিবি। এলাকাবাসীদের অভিযোগ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা কপোতাক্ষ নদীর ওপার থেকে কাজ বন্ধ করতে বলে। এমনকি ভারতের সাধারণ গ্রামবাসীদের দিকে বন্দুক তাক করে বিজিবি। কাজ বন্ধ না করলে গুলি করারও হুমকি দেয় বলে অভিযোগ। সে সময় কাঁটাতার বসানোর কাজ বন্ধ রাখে বিএসএফ। দেখুন ডিডিও

বর্ডার গার্ড বাংলাদেশের বাধা দেওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। ভাইরাল এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে বিএসএফের কাঁটাতার বসানোর কাজে বাধা দিচ্ছে বিজিবি। পাল্টা এপার থেকেও প্রতিবাদ জানায় এদেশের স্থানীয় গ্রামবাসীরা। প্রশাসনকে সঙ্গে নিয়ে বিজিবিকে রুখে দেওয়ার জন্য পাল্টা হুমকিও দেন সীমান্ত পারের ভারতীয়রাও।

সূত্রের খবর বিএসএফের পক্ষ থেকে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে। তারপরে ফের শুরু হতে পারে বয়রা সীমান্তে কাঁটাতার বসানোর কাজ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন