Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Truck hits Tejashwi’s Convoyতেজস্বীর কনভয়ে ট্রাকের ধাক্কা ,হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আরজেডি নেতার

deshersamay

Share article:

তেজস্বী যাদবের কনভয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল দ্রুতগতির একটি ট্রাক। কনভয়ের একাধিক গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। গুরুতর জখম হয়েছেন চালক ও নিরাপত্তারক্ষী। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তেজস্বী। শুক্রবার রাত ২টো নাগাদ বিহারের হাজিপুরে এই দুর্ঘটনা ঘটে। তবে তেজস্বীর দাবি, এটা কোনও দুর্ঘটনা নয়, তাঁকে খুনের চেষ্টা হয়েছিল।

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেব গাড়ির কনভয়ে ট্রাকের ধাক্কার ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতি সকাল থেকেই সরগরম। ঘটনাটি হয়েছে শুক্রবার গভীর রাতে।

এই ঘটনায় আরজেডি নেতার আঘাত লাগেনি। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বিহার পুলিশের তিন জওয়ান আহত হয়েছেন। লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী পরে অভিযোগ করেন, এটা নিছক দুর্ঘটনা নয়। তাঁকে হত্যার ষড়যন্ত্র  হয়েছিল। সকাল থেকে ষড়যন্ত্রের অভিযোগে মুখর আরজেডি নেতারা। পাল্টা বিজেপি ও জেডিইউয়ের বক্তব্য, আরজেডি নেতা ষড়যন্ত্রের কথা বলে মানুষের মন ভেজাতে চাইছেন। দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করে ভোটের বাজার গরম করতে চাইছেন।

গতকালে গভীর রাতে বিহারের উত্তরপ্রান্তের শহর মধুবনী থেকে তেজস্বী পাটনায় ফিরছিলেন । বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বীর  নিরাপত্তার জন্য বিপুল সংখ্যায় পুলিশ কর্মী বরাদ্দ। তাঁর কনভয় সেই কারণে বেশ লম্বা। রাত দেড়টা নাগাদ মধুবনী-পাটনা হাইওয়ের এক জায়গায় তেজস্বী চা খেতে নামেন। তাঁর সঙ্গে ছিলেন আরজেডি নেতা শক্তি যাদব।

তেজস্বীর বক্তব্য, কনভয়ের শেষ গাড়িটির গায়ে দাঁড়িয়ে তিনি ও সঙ্গীরা চা খাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক কনভয়ের শেষ গাড়িতে ধাক্কা মারে। ঘটনার সময় তিনি পাঁচ ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন।
তাঁর বক্তব্য, তাঁকে হত্যার উদ্দেশেই ট্রাকটি কনভয়ের গাড়িতে ধাক্কা মারে।

বিহারে চলতি বছরের নভেম্বরে ভোট। নির্বাচনী অঙ্কেই তাঁকে হত্যার চেষ্টা হয় বলে আরজেডি নেতার অভিযোগ। তবে কারা ষড়যন্ত্র করেছে সে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করেছে। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মামলা হয়েছে চালকের বিরুদ্ধে। তবে অভিযোগ করলেও তেজস্বী বা সহযাত্রীদের কেউ খুনের ষড়যন্ত্রের কথা পুলিশকে জানাননি।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন