Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

JIO আনলিমিটেড ডেটা , কলিং-মেসেজও ফ্রি! সস্তায় বড় ধামাকা জিয়ো-র

deshersamay

Share article:

রিলায়েন্স জিয়ো এবার সমস্ত গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে এল। আনলিমিটেড ডেটা, কলিং ও এসএমএসের সুবিধা পাবেন এই প্ল্যানে। আরও বড় চমক হল, এই প্ল্যানে আনলিমিটেড ডেটা, কলিংয়ের পাশাপাশি অ্যামাজন প্রাইম ভিডিয়োর সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাবেন।

জানা গিয়েছে, রিলায়েন্স জিয়ো ৮৪ দিনের বৈধতার একটি বিশেষ রিচার্জ প্ল্যান এনেছে। এতে মোট ১৬৮ জিবি ডেটা বিনামূল্যে পাবেন। প্রতিদিন মিলবে ২ জিবি হাই স্পিড ডেটা। এছাড়া এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধাও পাবেন।

এখানেই শেষ নয়। এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে Amazon Prime Lite, Jio TV এবং Jio Cloud-র সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানের দাম ১০২৯ টাকা।

৭৪৯ টাকার প্ল্যান-
এছাড়া ৭৪৯ টাকার একটি বিশেষ প্ল্যানও আনা হয়েছে। এর ভ্যালিডিটি বা মেয়াদ ৭২ দিন। এই প্ল্যানেও অনেক সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট ১৬৪ জিবি ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। এতে দৈনিক হাই স্পিড ২ জিবি ডেট এবং অতিরিক্ত ২০ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি বিনামূল্যে Jio TV এবং Jio Cloud-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Advertisement
Tags: featuredNews

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন