Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Washington Plane Crash মার্কিন সেনার কপ্টারের সঙ্গে আকাশে ধাক্কা যাত্রিবাহী উড়ানের, ওয়াশিংটন বিমানবন্দরের কাছে ৬৪ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল নদীতে, মৃত্যুর আশঙ্কা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ। আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের। রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ভেঙে পড়েছে বিমানটি।  পোটোম্য়াক নদীতে ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওয়াশিংটন এয়ারপোর্টের কাছে ওই যাত্রিবাহী বিমানের সঙ্গে আমেরিকার আর্মি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের ওই আঞ্চলিক উড়ানে ৬৫ জন যাত্রী ছিলেন। কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন যাচ্ছিল ওই উড়ান। বিমানবন্দরে অবতরণের আগেই মার্কিন বায়ুসেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। তবে, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। ওয়াশিংটন এয়ারপোর্টের পাশেই রয়েছে পোটোম্যাক নদী। সেখানেও সার্চ অপারেশন চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপারের সঙ্গে মাঝ আকা‌শে সংঘর্য হয় আমেরিকান এয়ারলাইন্‌সের ওই যাত্রিবাহী বিমানের। সংঘর্ষের জেরে যাত্রীদের নিয়েই পটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। তাঁদের উদ্ধারের জন্য পৌঁছেছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে আমেরিকান এয়ারলাইন্‌স। সেনাবাহিনীর তরফেও খবরটি নিশ্চিত করা হয়েছে। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ় বলেছেন, ‘‘বেশ কিছু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।’’ তবে কত জনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও কোনও কোনও সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই দু’জনের দেহ উদ্ধার হয়েছে।

আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ারলাইন্‌সের ৫৩৪২ নম্বর বিমানটি। ওই বিমানের সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা ৬৫। আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনার সময় বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। তাঁদের উদ্ধারের জন্য পটোম্যাক নদীতে অনুসন্ধান শুরু করেছে একাধিক উদ্ধারকারী দল।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন