প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

Crime news :তৃতীয় স্ত্রী পছন্দ করে না, সাত বছরের ছেলেকে গলা টিপে খুন করল বাবা

deshersamay

Share article:

দেশের সময়: তৃতীয় স্ত্রী তাকে দু’চোখে দেখতে পারে না। এ কারণে নিজের সাত বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করল বাবা। শুধু তাই নয়, সে যে ছেলেকে খুন করেছে তার প্রমাণ দিতে ভিডিও করে পাঠাল তৃতীয়পক্ষের বউয়ের হোয়াটস অ্যাপে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। পুলিশ অভিযুক্ত যুবক ও তার তৃতীয়পক্ষের স্ত্রীকে গ্রেফতার করেছে।


পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম প্রতীক। সে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তাকে মোটেই সহ্য করতে পারত না তার সৎ মা পায়েল। এনিয়ে বাবার সঙ্গে তার সৎ মায়ের প্রায়ই ঝগড়াঝাটি হত। শেষে শশীপাল মুণ্ডে নামে ২৬ বছরের ওই যুবককে তার তৃতীয়পক্ষের স্ত্রী সাফ . জানিয়ে দেয়, প্রতীককে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তাহলেই সে শশীপালের কাছে থাকবে। না হলে তাকে ছেড়ে দেবে। কিছুদিন ধরে সে আলাদাও থাকছিল। স্ত্রীর কথা রাখতে শশীপাল নিজের ছেলেকে খুনের সিদ্ধান্ত নেয়।

তদন্তকারীরা জানিয়েছেন, ছোট্ট প্রতীক তার দাদু, ঠাকুমার সঙ্গেই ঘুমাত। গত রবিবার রাতে প্রতীককে তার বাবা বলে, তার ঘর ঠান্ডা আছে। ফলে সেই ঘরে এসে ঘুমাক প্রতীক। একথা শুনে শিশুটি খুবই আনন্দ পায়। এরপর প্রতীক তার ঘরে আসামাত্রই শশীপাল টিভির সাউন্ড বাড়িয়ে দেয়, যাতে ঘরের ভিতর কী হচ্ছে তা বাইরে থেকে শোনা না যায়। সব বন্দোবস্ত করা হয়ে গেলে পরিকল্পনা মতো ছেলের শ্বাসরোধ করে নিজে হাতে খুন করে সে। খুন করার সময় তৃতীয় স্ত্রীর মোবাইলে ভিডিও কল করে শশীপাল। কিন্তু সেসময় তার তৃতীয় স্ত্রী পায়েল ফোন না ধরায় সে যে ছেলেকে খুন করেছে তার প্রমাণ রাখতে গোটা ঘটনাটি সে ভিডিও করে রেখে তৃতীয়পক্ষের স্ত্রীর মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠায়। কিন্তু শশীপালের মোবাইল নম্বর ব্লক করে দেওয়ায় সে ওই ভিডিও দেখতে পায়নি।

এদিকে, ছেলেকে খুনের পরই বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত শশীপাল। পুলিশ তাকে গ্রেফতার করেছে। সঙ্গে পাকড়াও করা হয়েছে পায়েলকে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন