Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু ফের বিপর্যয় পুরীর রথযাত্রায় , পদপিষ্ট কমপক্ষে ২০০ পুণ্যার্থী, মৃত ১,ভিড়ের চাপে অসুস্থ একাধিক

Group C:হাইকোর্টের নির্দেশের পর চাকরি গেল ৮৪২ জনের, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ হাইকোর্টের নির্দেশের পর চাকরি গেল গ্রুপ সি পদের ৮৪২ জনের। শনিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র বাতিলের কথা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

২০১৬ সালের গ্রুপ সি-র নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। হাইকোর্টের নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তে উঠে আসে উত্তরপত্র বা ওএমআর শিট কারচুপির ঘটনা। অভিযোগ ওঠে নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন কেউ কেউ এমন অভিযোগও সামনে আসে।

সেই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। পাশাপাশি বলেন, শনিবার দুপুর তিনটের মধ্যে ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করতে হবে। সেই নির্দেশের পরই শনিবার দুপুর তিনটের আগেই বিজ্ঞপ্তি দিয়ে গ্রুপ সি পদের অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের কথা জানিয়ে দিল পর্ষদ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন