Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bengal Global Business Summit: শিল্পের গন্তব্য কেন পশ্চিমবঙ্গ, দিল্লিতে শিল্পপতি সমাবেশে তুলে ধরল রাজ্য

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী ২১ এবং ২২ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হবে শিল্পের শীর্ষ সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) । ওই সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে শিল্পপতিদের সামনে বাংলার শিল্প সম্ভাবনার ছবি তুলে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

শুক্রবার এমনই একটি শিল্প বৈঠক অনুষ্ঠিত হল দিল্লিতে। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহার নেতৃত্বে পদস্থ আমলাদের একটি প্রতিনিধিদল শিল্পপতিদের সামনে শিল্পের পরিকাঠামোগত সুবিধাগুলি তুলে ধরেন।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় দু’শো জন শিল্পপতি সেখানে হাজির ছিলেন। প্রায় পঞ্চাশজন শিল্পপতির সঙ্গে একান্ত কথা বলেন রাজ্যের অফিসাররা।
রাজীব সিনহা বলেন, পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের আর্থিক অবস্থা খুবই স্থিতিশীল। করোনা মহামারীর সময়ও পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ হয়েছে। বেড়েছে রাজ্য সরকারের আয়।

রাজীব সিনহা আরও বলেন, রাজ্যে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, পরিকাঠামো আছে। দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে রাজ্যে। শিল্পের ছাড়পত্র প্রদান সংক্রান্ত নিয়মকানুন অনেক শিথিল করা হয়েছে রাজ্যে। সব মিলিয়ে বাংলা তৈরি বিনিয়োগকারীদের স্বাগত জানাতে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন