Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

West Bengal Weather Rain and Winter Updates : আজ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলিতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। লেপ, সোয়েটার, চাদরের পাশাপাশি সঙ্গে রাখতে হবে ছাতাও! চলতি মরশুমে দেখা গিয়েছে শীতেও ঝেঁপে নেমেছে বৃষ্টিপাত। কখনও পশ্চিমী ঝঞ্ঝা আবার কখনও নিম্নচাপ, অসময়ের বৃষ্টিতে ভিজেছে বাংলা।

আজ, বৃহস্পতিবার ফের বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত, স্পষ্ট জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের পশ্চিপ্রান্তের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 

১১ তারিখ থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। 
কয়েকদিন পরে রাতের তাপমাত্রা ফের ৩-৪ ডিগ্রি মতো কমতে পারে। উত্তরবঙ্গের ৫টি জেলাতেও ১০ এবং ১১ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতার ক্ষেত্রে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের এখনই কোথাও পূর্বাভাস নেই। 
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকেও একটি হাওয়া রয়েছে। তার জেরে এই বৃষ্টিপাত।
 

গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা বেড়েছে। ফলে ক্রমশ কমেছে ঠান্ডার দাপট।
হাওয়া অফিস জানিয়েছে, ১১ তারিখের পর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে কিছুটা হলেও ফের হাল্কা শীতের আমেজ পেতে পারেন বঙ্গবাসী। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন