প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ ৭৯ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদী। সেই চারের দশকে মহাত্মা গান্ধী ইংরেজদের উদ্দেশে স্লোগান তুলেছিলেন ‘ভারত ছাড়ো’। আর আজ দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বললেন, ‘ভারত জোড়ো’।

স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে তা উদযাপনের কথাও আজ বললেন নরেন্দ্র মোদী। এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে স্বাধীনতা দিবস নতুন ভাবে পালন করার কথা জানালেন তিনি। দেশবাসীর উদ্দেশে বিশেষ এক ধরনের কাজ করার পরামর্শ দিলেন।

১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন সকলকে জাতীয় সঙ্গীত গাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে শুধু গাইলেই হবে না। তা রেকর্ড করতে হবে। কেন্দ্র সরকারের এক ওয়েবসাইটের কথা এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন। সেখানেই জাতীয় সঙ্গীত গেয়ে তা আপলোড করে দিতে বলেছেন তিনি। যদিও স্বাধীনতা দিবসের দিন এই কাজের কোনও বাধ্যবাধকতা নেই। তবে সংস্কৃতি মন্ত্রক চাইছে এই দিনে আরও বেশি সংখ্যক দেশবাসী জাতীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুক। তাতেই আরও শক্ত হবে দেশ গঠনের ভিত।

কোভিড পর্বেই প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’ গঠনের আহ্বান জানিয়েছিলেন। এদিন তিনি জাতীয় হস্তশিল্প দিবস বা ন্যাশানাল হ্যান্ডলুম ডে পালন করার কথা বলেছেন। ৭ অগস্ট দিনটি এই দিবস উপলক্ষে হস্তশিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন তিনি। সাধ্যমতো জিনিস কিনতে বলেছেন তাঁদের কাছ থেকে। দেশে একদিনে এখন প্রায় ১ কোটি খাদির কাপড় বিক্রি হয়। নরেন্দ্র মোদী এই সংখ্যাকে আরও বাড়িয়ে তোলার পরামর্শ দিয়েছেন।

দেশের মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে, বলেছেন প্রধানমন্ত্রী। এভাবেই একে অন্যের পাশে দাঁড়িয়ে ভারতকে আরও শক্তিশালী করে তুলতে হবে। জুড়ে দিতে হবে সমস্ত বিচ্ছিন্নতার ফাঁকফোকর। দেশের জন্য যে যেমন পারবে কাজ করবে, এদিন ‘মন কি বাতে’ সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন