Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পেট্রাপোল সীমান্তে ৩০টি সোনার বিস্কুট-সহ গ্রেফতার ২ পাচারকারী

deshersamay

Share article:

দেশের সময় , পেট্রাপোল সোমবার ৩০ টি সোনার বিস্কুট নিয়ে মোটরবাইকে চড়ে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করে দুই পাচারকারী , কিন্তু সে সময় পেট্রাপোল সীমান্তে বিএসএফের ১৭৯ ব্যাটালিয়ানের জওয়ানদের কাছে হাতে নাতে ধরা পড়ে যায় তারা।

রুটিন তল্লাশি চলাকালীন ওই দুই পাচারকারীর কাছ থেকে ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় সাড়ে তিন কেজি। যার বাজারমূল্য ১ কোটি ৭২ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে৷উদ্ধার হওয়া সোনা কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

ধৃত দুই পাচারকারীর নাম সুমন তরফদার এবং আশিস হালদার। বিএসএফ তাদের আটক করে তুলে দেয় পেট্রাপোল থানার পুলিশের হাতে। উদ্ধার করা সোনাও পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন